ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

করোনায় মারা গেলেন বৃক্ষপ্রেমী শাহজাহান বিশ্বাস


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ৮-২-২০২২ রাত ৮:২১
করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মানিকগঞ্জের হরিরামপুরের কৌড়ী গ্রামের বৃক্ষপ্রেমী শাহজাহান বিশ্বাস (৬৫)। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানিয়েছেন তার ভাতিজা অগ্রণী ব্যাংকের কর্মকর্তা আহসান হাবিব শোভন।
 
শোভন মুঠোফোনে জানান, তার চাচা ১৫ দিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হন। তিনি ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কৌড়ী গ্রামে ৬০ হাজারেরও বেশি গাছ রোপণ করেছেন তিনি। এলাকায় বৃক্ষপ্রেমী শাহজাহান নামেই বেশি পরিচিত তিনি। 
 
শোভন আরো  জানান, ১৯৭৬ সালে উচ্চ মাধ্যমিক পাস করে প্রবাসে চলে যান তার চাচা। সেখানে প্রায় ৫ বছর কাটান তিনি। এরপর নিজ গ্রামে চলে আসেন। বাড়ির উঠানে গড়ে তোলেন বিশাল নার্সারি। সেখান থেকে ফলদ, বনজ এবং ঔষধি গাছের চারা নিয়ে রোপণ করতে শুরু করেন গ্রামের রাস্তা-ঘাটের দুপাশের পতিত জমিতে।  
 
নিজ খরচে রাস্তা-ঘাটের পাশের জায়গাগুলো পরিষ্কার করে গাছের চারা রোপণ করেই থেমে যাননি তিনি, এরপর গ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, খেলার মাঠ, পুকুরের পাড় এবং বিভিন্ন মানুষের বাড়ির আঙ্গিনায় গাছের চারা রোপণ করেন তিনি।
 
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, কৌড়ী গ্রামের বৃক্ষপ্রেমী শাহজাহান বিশ্বাস মারা গেছেন।

এমএসএম / জামান

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ