ঢাকা রবিবার, ৭ জুন, ২০২৬

হরিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ১৫-২-২০২২ রাত ৯:০
মানিকগঞ্জের হরিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সঞ্জয় মন্ডল (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় বাইকে থাকা আরো দুজন গুরুতর আহত হয়েছে। নিহত  সঞ্চয় মন্ডল (১৭) উপজেলার চালা ইউনিয়নের পশ্চিম খলিলপুর গ্রামের সুশীল মন্ডলের একমাত্র ছেলে। গুরুতর আহত পারভেজ খান (১৭) পূর্ব খলিলপুর গ্রামের জসিম খানের বড় ছেলে। এ ঘটনায় চয়ন নামের আরেক কিশোর ও গুরুতর আহত হয়েছে । আহত দুইজন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। 
 
জানা যায়,  মঙ্গলবার দুপুরে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে করোনার টিকা গ্রহণ শেষে বাইকে ফেরার পথে উপজেলার পাটগ্রাম স্কুল মাঠ সংলগ্ন মোড়ে মোটরসাইকেলের সাথে  ট্রাকের সংঘর্ষ হয়। মোটরসাইকেল চালকসহ দুই আরোহী গুরুতর আহত হলে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে মানিকগঞ্জ  সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সঞ্চয় মন্ডলকে মৃত ঘোষণা করেন।
 
সঞ্জয়ের প্রতিবেশি রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বাসুদেব সরকার বলেন, সঞ্জয়সহ তার দুইবন্ধু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিয়ে ফেরার পথে ট্রাকের সাথে সংঘর্ষে সঞ্জয় নিহত হয়েছে।  এঘটনায় তার দুই বন্ধু চয়ন ও পারভেজ গুরুতর আহত হয়েছে। তারা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।
 
হরিরামপুর থানা ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় সঞ্জয় নামের এক কিশোর নিহত হয়েছে।  অপর ২ কিশোর গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।  এ ঘটনায় ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।  আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

এমএসএম / এমএসএম

নগদ টাকা, স্বর্ণালংকার ও আইফোন চুরির অভিযোগে মামলা; দুইজনের বিরুদ্ধে তদন্ত চলছে

মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউ.এন.ও,এসিল্যান্ডের মতবিনিময় সভা

রামুর খুনিয়াপালংয়ে ছেলের গুলিতে আহত পিতা আয়াছের মৃত্যু

মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, পুলিশ হেফাজতে ছাত্রলীগের এক কর্মী

ভূরুঙ্গামারীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে অগ্নিসংযোগ, আহত ১

ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

অভয়নগরে ইয়াবাসহ আটক যুবকের তিন মাসের কারাদণ্ড

পঞ্চগড়ে বিএসএফের অমানবিক আচরণ, ৬৫ ঘণ্টা জিরো লাইনে আটকা ১০ নারী-পুরুষ ও শিশু

ঠাকুরগাঁওয়ে ফুটবল বিশ্বকাপকে স্বাগত জানিয়ে আর্জেন্টিনা সমর্থকদের র‌্যালি

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত আসমার সন্তানদের হাতে মানবিক সহায়তার চেক প্রদান

ঠাকুরগাঁও সীমান্তে ‘পুশ ইন’ করার চেষ্টা বিএসএফের, শূন্যরেখায় ১১ শিশু–নারী–পুরুষ অবস্থানরত

পটুয়াখালীতে রেস্টুরেন্ট শেফের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আদমদীঘি সদর ইউপির ২ কোটি ৯১ লাখ ৬৬ হাজার টাকার উম্মুক্ত বাজেট ঘোষনা