মাদক থেকে সন্তানদের দূরে রাখতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান মানিকগঞ্জ ডিসির
সন্তানদের মাদক থেকে দূরে রাখতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। বৃহস্পতিবার (১৭ পেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্ধারমানিক গ্রামে আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, আপনাদের ছেলে-মেয়েদের খোঁজ রাখতে হবে। মাদক থেকে দূরে রাখতে হবে। মেয়েদের বাল্যবিবাহ দেয়া যাবে না। সরকার আপনাদের সহায়তা দেয়া অব্যাহত রাখবে। ছেলেদের মাদকাসক্তি বাড়ছে। কারাগারে মাদক মামলার আসামিই বেশি। ছেলেরা কার সাথে বন্ধুত্ব করছে, কোথায় যাচ্ছে; অভিভাবকদের সে বিষয়ে খেয়াল রাখতে হবে।
এর আগের সকালে উপজেলার বয়ড়া ইউনিয়নের খালপাড় বয়ড়া এলাকায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থ্যান কর্মসূচির (ইজিপিপি) আওতায় রাস্তার কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক। এ সময় দিনমজুরদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। এরপর দুপুরে উপজেলা চত্বরের পাশে প্রতিবন্ধীদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান উপস্থিত ছিলেন। এ সময় হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, জেলা প্রশাসকের সফরসঙ্গী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিকুজ্জামান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।
শাফিন / জামান
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
Link Copied