ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

মানিকগঞ্জে শহিদ দিবসে একুশে একুশ হাফ ম্যারাথন অনুষ্ঠিত


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ২১-২-২০২২ দুপুর ৩:৫১
সকালে আকাশ একটু একটু করে পরিষ্কার হচ্ছে। ভাঙা মেঘের ফাঁকে সূর্য যে রক্তিম তুলির টানে রাঙিয়ে তুলছে। হালকা কুয়াশায় নরম হয়ে আছে প্রকৃতি। এরই মধ্যে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা চত্বরে অনেক মানুষের ভিড়। তাঁরা এসেছেন দৌড়ে অংশ নিতে।
'সবুজে বাচি, প্রাণবিক পৃথিবী গড়ি' প্রতিপাদ্যে
সোমবার ভোরে জাতীয় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা  পরিবেশ সংগঠন হরিরামপুর শ্যামল নিসর্গ আয়োজন করে 'একুশে একুশ হাফ ম্যারাথন'।
 
সকাল সাড়ে ছয়টার আগেই শতাধিক অংশগ্রহণকারী নারী-পুরুষ হরিরামপুর উপজেলা চত্বরে জড়ো হন। তাঁরা এসেছেন হরিরামপুরসহ জামালপুর, যশোর, পাবনা জেলা, মানিকগঞ্জ সদর, ঢাকার দোহার ও টাঙ্গাইলের মির্জাপুর  থেকে। হরিরামপুর উপজেলা চত্বরে তখন উৎসবের উচ্ছ্বাস। 
 
হাফ ম্যারাথনের উদ্বোধন ঘোষণা করেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম । এ সময় হরিরামপুর শ্যামল নিসর্গের সংগঠক তৈয়বুল আজহারের সঞ্চালনায় অংশগ্রহণকারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন সংগঠনের সমন্বয়ক ওয়াহিদুর রহমান, মুখপাত্র পলাশ সূত্রধর,  আয়োজক কমিটির আহ্বায়ক প্রণব পাল। এসময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত জাহাঙ্গীর রানা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব উপস্থিত ছিলেন।
 
 তিনটি  বিভাগে হাফ ম্যারাথন অনুষ্ঠিত হয়। একটি ২১ কিলোমিটার, আরেকটি চৌদ্দ  কিলোমিটার  অন্যটি সাত কিলোমিটারের। দৌড় শুরু হয় উপজেলা চত্বর থেকে। ২১ কিলোমিটারের দৌড়বিদেরা চালা ইউনিয়ন পরিষদের সামনে থেকে দিয়াবাড়ি বাজার, চালা, ঝিটকা বাজার হয়ে কলতা,  বাঠইমুড়ি, সরুপাই,  আন্ধার মানিক, বেউথা হয়ে মানিকগঞ্জ শহিদ মিনার পর্যন্ত গেছেন।সাত কিলোমিটার ও চৌদ্দ কিলোমিটারের দৌড়ও হয়েছে একই সড়ক ধরে চালা কদমতলা এবং কলতা বাজার পর্যন্ত। 
 
যশোরের সৌরভ এ বলেন, ‘ম্যারাথনে অংশ নিয়ে খুব ভালো লেগেছে। খুব উপভোগ করেছি।  দেশে অনেক ইভেন্টে অংশ নিয়েছি। আমি মানিকগঞ্জের হরিরামপুরে আবার আসতে চাই।’
 
হাফ ম্যারাথন আয়োজক কমিটির আহ্বায়ক প্রণব পাল ও সদস্য সচিব মাহিদুল ইসলাম মাহি  বলেন, ‘দেশের বিভিন্ন জেলার শতাধিক পুরুষ ও নারী অংশ নিয়েছেন। সুন্দরভাবে ম্যারাথন শেষ করতে পেরে আমাদের ভালো লাগছে। সুস্বাস্থ্য ও সুস্থতার জন্য দৌড় খুবই উপকারী। আমরা সবার মধ্যে দৌড়ের আগ্রহ সৃষ্টি করতে চাই। 
হরিরামপুর শ্যামল নিসর্গের সমন্বয়ক ওয়াহিদুর রহমান ও মুখপাত পলাশ সূত্রধর বলেন, আয়োজনের মূল উদ্দেশ্য পরিবেশ নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।
সংগঠক তৈয়বুল আজহার বলেন, হরিরামপুর শ্যামল নিসর্গ গত বছরের ৫ জুন বিশ্বঃ পরিবেশ দিবসে যাত্রা শুরু করে। এসময়ের মধ্যে পাঁচ শতাধিক বৃক্ষ রোপণ করেছে। সংগঠনটির উদ্দেশ্য সবুজ পৃথিবী গড়ে তোলা। হাফ ম্যারাথন আয়োজনের পাশাপাশি সংগঠনের কর্মীরা সচেতনতা মূলক লিফলেট বিতরণ ও মাইকিং করেছে। 
এদিকে দুপুরে জেলা শহরের প্রধান শহিদ মিনারের সামনে হাফ ম্যারাথনে অংশগ্রহণকারীদের মাঝে মেডেল তুলে দেয়া হয়। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে  জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এড. গোলাম মহীউদ্দীন, খান বাহাদুর আওলাদ হোসেন কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সাইফুদ্দিন আহমেদ নান্নু উপস্থিত ছিলেন। 
 
এসময়  জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা মমিন উদ্দিন খান,  এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর পরিচালক প্রকৌশলী ড. ফারুক হোসেন,  প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল মোমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ