ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

হরিরামপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আলোচনা সভা


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ২২-২-২০২২ রাত ১০:১৫
মানিকগঞ্জের হরিরামপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং করোনা ভ্যাকসিনের গণটিকা কর্মসূচি সফল ও সার্থক করার লক্ষ্যে  এবং সংখ্যালঘু সম্প্রদায়ের স্থায়ী- অস্থায়ী ধর্মীয় উপাসনালয়ে পূজামন্ডপ সহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
হরিরামপুর থানা অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলামের সভাপতিত্বে থানা প্রাঙ্গনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়, তিনি জানান-ঢাকা রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব হাবিবুর রহমান, বিপিএম-বার, পিপিএম-বার মহোদয় এর দিক নির্দেশনায় এবং মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, পিপিএম-বার মহোদয়ের তত্ত্বাবধানে সকল চেয়ারম্যান  ও মেম্বারদের নিয়ে  আগামী ২৬ শে ফেব্রুয়ারীর করোনা ভ্যাকসিনের গণটিকা কর্মসূচি সফল, থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক রাখার লক্ষ্যে পুলিশকে তথ্য প্রদান করিয়া সহায়তা করার জন্য অনুরোধ করেন।
 
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যন দেওয়ান  সাইদুর রহমান, আরো  উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, তৌহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক  (তদন্ত),  মোঃ কুন্নু (চেয়ারম্যান বলড়া ইউপি, মোঃফরিদ মোল্ল্যা (চেয়ারম্যান বয়ড়া ইউপি) মোঃ মজিদ (চেয়ারম্যান চালা ইউপি),সফিক বিশ্বাস (চেয়ারম্যান গালা ইউপি),মোঃ বাচ্চু (চেয়ারম্যান বাল্লা),রুপক গাজী (চেয়ারম্যান কাঞ্চনপু), মোয়াজ্জেম ( চেয়ারম্যান লেচ্ছাড়াগঞ্জ) প্রমুখ।

এমএসএম / এমএসএম

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক

গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন

খুলনা এসআরবি’র বাগেরহাটে অভিযান ৮ কেজি গাজাসহ বিক্রেতা গ্রেফতার