ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

হরিরামপুরে নবনির্বাচিত ১৫৫ ইউপি সদস্যের শপথ গ্রহণ


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ২৩-২-২০২২ দুপুর ৪:২৭
মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় পঞ্চম ধাপে অনুষ্ঠিত ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যগণ শপথ গ্রহণ করেছেন। বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ইউপি সদস্যদের শপথবাক্য পাঠ করান হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
 
এ সময় নবনির্বাচিত ৩৯ জন সংরক্ষিত মহিলা সদস্য এবং ১১৬ জন সাধারণ সদস্য শপথ নেন। শারীরিকভাবে অসুস্থ থাকায় একজন সাধারণ সদস্য অনুপস্থিত ছিলেন।
 
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান। আরো উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজিম খান, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম সাজেদা চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিকুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার নিগার সুলতানা চৌধুরী প্রমুখ।
 
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ।
 
শপথ শেষে নবনির্বাচিত ইউপি সদস্যদের মিষ্টিমুখ এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এমএসএম / জামান

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ