১০০ হুইলচেয়ার বিতরণ করলেন রাণীশংকৈলের মানবিক ইউএনও
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল অসহায় প্রতিবন্ধী ও হাঁটা-চলা করতে অক্ষম ব্যক্তিদের উপজেলার বিভিন্ন গ্রামে ও বাড়িতে গিয়ে ১০০টি হুইলচেয়ার বিতরণ সম্পন্ন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ। আর এই মানবিক কাজটি করতে তাকে সর্বোচ্চ সহযোগিতা করেন প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ। তাদের মধ্যে রয়েছেন- সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, বরেন্দ্র অফিসার তিতুমীর রহমান, ভূমি উপ-সহকারী কর্মকর্তাসহ অনেকে।
অসহায় প্রতিবন্ধীদের তথ্য দিয়ে সহযোগিতা করেছেন সংবাদকর্মী, স্বেচ্ছাসেবক সংগঠন, বিভিন্ন ছাত্র-ছাত্রীসহ আরো অনেকে। উপজেলা নির্বাহী অফিসার এগুলোকে সঠিকভাবে যাচাই-বাছাই করে যারা পাওয়ার যোগ্য তাদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।
রোববার (১৩ মার্চ) হোসেনগাঁও ইউনিয়নের ভুকুরগাঁও এবং হোসেনগাঁও গ্রামে ৩টি হুইলচেয়ার বিতরণের মাধ্যমে ১০০ জন অসহায় ব্যক্তি এই মানবিক সহায়তা পেয়েছেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। অনেক পরিবারের তাদের এই সহায়তা পাওয়ার কথা ব্যক্ত করেন সংবাদ কর্মীদের কাছে এবং তারা আরো বলেন হাটা-চলা করতে না পেরে অনেক বয়স্ক,প্রতিবন্ধি, চলতে অক্ষম ব্যক্তিরা বাড়িতে একঘেয়েমি হয়ে মানসিক ভাবে জীবন যাপন করছিলেন তারা এই হুইল-চেয়ার পেয়ে কিছুটা হলেও স্বস্তি চলাচল করতে পারবেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. সোহেল সুলতান জুলকার নাইম কবির স্টিভ বলেন,আমরা উপজেলা প্রশাসন সব সময়ই অসহায় অসচ্ছল ও অক্ষম ব্যক্তিদের পাশে আছি এবং এই সহযোগিতা আমাদের সব সময় চলমান থাকবে ইনশাল্লাহ। আমরা চাই এই উপজেলার প্রতিটি হাটা-চলা করতে অক্ষম ব্যক্তিদের হুইল-চেয়ার দিয়ে একটু সহযোগিতা করতে।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন
Link Copied