হরিরামপুরে ভোট পুনরায় গণনার দাবিতে তিন সদস্য প্রার্থীর মামলা
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গণনায় কারচুপির অভিযোগ এনে ফলাফল বাতিল ও পুনরায় ভোট গণনার দাবিতে আদালতে মামলা দায়ের করেছে পরাজিত তিন সদস্য প্রার্থী।
মামলা দায়ের করা প্রার্থীরা হলেন, রামকৃষ্ণপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. শাহজাহান (প্রতীক মোরগ), ৪নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. মোজাফ্ফর মোল্লা (প্রতীক ফুটবল) এবং ৬নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. তুহিন বিশ্বাস (প্রতীক মোরগ)।
১নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. শাহজাহান (প্রতীক মোরগ) ও ৬নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. তুহিন বিশ্বাস (প্রতীক মোরগ) গত ২৭ ফেব্রুয়ারি মানিকগঞ্জ সদর সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। মামলা নম্বর যথাক্রমে-১৩/২০২২ ও ১২/২০২২।
অপরদিকে ৪নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. মোজাফফর মোল্লা গত ২৩ ফেব্রুয়ারি নির্বাচন ট্রাইবুনালে মামলা দায়ের করেন। তার দায়েরকৃত মামলা নং-৮/২০২২।
তিন প্রার্থীই মামলায় সংশ্লিষ্ট ওয়ার্ডের বিজয়ী প্রার্থী, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের বিবাদী করে মামলা করেছেন।
এমএসএম / এমএসএম
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
Link Copied