ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে হিমাগারে আলু না ঢোকাতে পেরে বিপাকে কৃষকরা


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ২০-৩-২০২২ দুপুর ৪:৪৫
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আলু সংরক্ষণের জন‍্য সাথী হিমাগার মাত্র একটি হিমাগার রয়েছে। এই হিমাগারে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের গ্রাম থেকে কৃষকদের উৎপাদিত বহুসংখ‍্যক আলু সংরক্ষণের জন‍্য  বুকিং শেষ হয়ে গেছে।  রোববার (২০ মার্চ) দুপুরে ঘুঘুডারা সাথী হিমাগারের সামনে কৃষকদের বহুসংখ‍্যক আলুভর্তি পিকআপ, ট্রলি, ট্রাক্টর কোল্ডষ্টোরেজে জায়গার সংকুলানের অভাবে লাইন করে দাঁড়িয়ে অপেক্ষমাণ দেখা গেছে।
 
এ বিষয়ে কৃষকরা জানান, আলু তাদের কর্তৃপক্ষ ফোনে যোগাযোগের নিয়ে আসার কথা জানায়। এখন আমরা আলু গাড়ি নিয়ে এসেছি কিন্তু ম‍্যানেজার এখন বলছে জায়গা নাই। ফলে কৃষকরা পড়েছেন বিপাকে। যার দরুণ কৃষকের শত শত বস্তা আলুর গাড়ি হিমাগারের গেটের সামনে থেকে বিশ্বরোর্ডে লাইন করে দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন ঢুকবে তাদের আলু।
 
এ ব্যাপারে সাথী হিমাগারের ম‍্যানেজার কামরুজ্জামানের সাথে কথা বললে তিনি জানান, কোল্ড স্টোরে জায়গা না থাকায় আলু নেয়া সম্ভব হচ্ছে না। তবে যেসব কৃষক আলু এনেছে তাদের একটি তালিকা তৈরি করতে বলেছি। সে অনুপাতে যতদূর সম্ভব নেয়ার আমি চেষ্টা করব। তবে রাণীশংকৈলে আরো একটি কোল্ড স্টোরেজ প্রয়োজন এটা যদি করা যায় তবে কৃষকের এ সমস‍্যা থাকবে না আশা করি।
 
তিনি আরো বলেন, আমরা জায়গা না থাকার কারণে মাইকিং করে দিয়েছি। এরপরও কৃষকরা মানছে না। তবে কৃষকদের বলেন, যারা আপনারা আলু আনার চেষ্টা করছেন তারা আপাতত নিয়ে আসবেন না।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন