আনোয়ারায় সময়মতো গন্তব্যে পৌঁছানোটা-ই যেন স্বপ্ন
দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনীর যানজট যেন নিত্য নৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছে। ঘর থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতেই এই যানজট আতংক ভর করে প্রত্যক যাত্রী সাধারণের উপর। সময়মত গন্তব্যে পৌঁছানোটাই যেন স্বপ্নের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই সড়কের যাত্রীদের। অসহনীয় এ যানজটে সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হলেও এ সমস্যা সমাধানে চোখে পড়ছেনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকরি কোন উদ্যোগ।
আনোয়ার পিএবি (পটিয়া-আনোয়ারা-বাঁশখালি) সড়কের চাতরী চৌমুহনী এলাকাটি জনগুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে। এটি দক্ষিণ চট্টগ্রামের অন্যতম এশটি বাজার। প্রতিদিন কাঁচাবাজারসহ নিত্য প্রয়োজনীয় কেনাকাট করতে আনোয়ারার বিভিন্ন এলাকা ছাড়াও পার্শ্ববর্তি বাঁশখালী ও চন্দনাইশ উপজেলা থেকে শতশত লোকের আসা যাওয়া এই বাজারে।
তা ছাড়া প্রতিদিন দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা, চন্দনাইশ ও বাঁশখালী ছাড়াও কক্সবাজার জেলার পেকুয়া ও কুতুবদিয়া উপজেলার অধিকাংশ জনসাধারণ চট্টগ্রাম শহরে যাতায়ত করেন পিএবি সড়কের এ বাজারের উপর দিয়েই।
আনোয়ারায় গড়ে উঠা কাফকো, সিইউএফএল, ডিএপিএফসিএল, কেইপিজেড, চায়না ইকোনোমিক জোন ও কর্ণফুলী টানেলের গাড়িসহ বিভিন্ন বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের গাড়িও চলছে এপথ দিয়েই। সরেজমিনে দেখা যায় সিইউএফএল সড়ক ও আনোয়ারা চট্টগ্রাম সড়কজুড়ে অপরিকল্পিত গাড়ির স্ট্যান্ড। ট্রাফিক আইন মানছে না কেউই। যত্রতত্র গাড়ি পার্কিংয়ের ফলে নিত্য যানজট সৃষ্টি হচ্ছে। ফলে সকাল, দুপুর কিংবা সন্ধ্যায় কারোরই পক্ষে সম্ভব হচ্ছেনা সময়মত গন্তব্যে পৌঁছানো।
নিত্যদিনের এই ভোগান্তির শিকার একাধিক পথচারির সাথে আলাপকালে তারা বলেন, যানজট নিরসনের জন্য চাতরী চৌমুহনী বাজার সংস্কার করা হয়েছিল। ট্রাফিক পুলিশের ব্যবস্থাও করা হয়। আশা করা হয়েছিল চৌমুহনী বাজার এই যানজট যন্ত্রণা থেকে মুক্ত হবে। কিন্তু সে আশায় গুড়েবালি, সমস্যা যেন ক্রমাগত বেড়েই চলেছে।
এব্যপারে চৌমুহনী কাঁচা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন বলেন, চাতরী চৌমুহনী বাজারে উত্তর ও দক্ষিণ পাশে সড়কের উপর হকার বসার কারনেও প্রতিদিন যানজট লেগে থাকে। এতে জনসাধারণের চলাচল ব্যাহত হয়। গাড়ি চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। যে কোন সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে। তিনি আরো বলেন, ভাসমান হকারদের উচ্ছেদ ও যানজট নিরসন কার্যকরি পদক্ষেপ নিতে সমিতির পক্ষ থেকে কয়েকবার উপজেলা প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়েছে। তিনি আরও বলেন, যাত্রীবাহী কোস্টার ও সিএনজি চালিত অটোরিক্সাসহ অন্যান্য গাড়ি সড়কে যত্রতত্র যাত্রী উঠানামা করায় তীব্র এ যানজটের সৃষ্টি হচ্ছে।
চৌমুহনী বাজারের ঠিকাদার আলী আকবর জানান, রাস্তার ওপরের সিএনজি স্ট্যান্ডই এই যানজটের মুল কারন, সড়ক থেকে সিএনজি স্ট্যান্ড তুলে দিলেই যানজট কমে যাবে।চৌমুহনী বাজার ট্রাফিক পুলিশের ইনচার্জ আব্দুল হাফিজ জানান, কর্মস্থলে নতুন এসেছি। যানজটের বিষয়ে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছি। পদক্ষেপগুলো বাস্তবায়িত হলে চৌমুহনী যানজটমুক্ত হবে বলে আশা করছি।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি