ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অপরিসীম : চট্টগ্রামের জেলা জজ
চট্টগ্রামে সদ্য যোগদানকারী জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞা বলেছেন বিচার প্রার্থী জনগণ সুষ্ঠ ন্যায় বিচার প্রাপ্তি তাদের অধিকার, ন্যায় বিচারের স্বার্থে বিচার বিভাগের সাথে বিজ্ঞ আইনজীবীদের একসাথে কাজ করতে হবে, বার ও বেঞ্চের সু-সম্পর্কের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ও মামলা জট কমানো সম্ভব হবে, এতে বিচার প্রার্থী জনগণ বিচার বিভাগের প্রতি আরো বেশী আস্থাশীল হবে বিচার বিভাগকে সন্মানের চোখে দেখবে।
৫ এপ্রিল (মঙ্গলবার) চট্টগ্রাম আদালতে জেলা ও দায়রা জজ হিসেবে যোগদান করার পর চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর, সরকারি কৌশলী( জিপি) জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ সরোয়ার আলম, চীফ জুডিশিয়াল ম্যাজিট্রেট কামরুন নাহার রুমি চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর এ.কে. এম. সিরাজুল ইসলাম চৌধুরী, জিপি নাজমুল আহসান খান , চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি আবুল হাশেম, সাধারণ সম্পাদক এএইচ এম জিয়া উদ্দীন , অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ভূপাল চন্দ্র চৌধুরী, লোকমান হোসেন চৌধুরী সহ জেলা পিপি এসোসিয়েট সেলিম চৌধুরী, শহীদুল ইসলাম, মিনহাজুল করিম প্রমুখ ।
জানাযায় , চট্টগ্রাম জেলা ও দায়রা জজ হিসেবে যোগদানকৃত ফেনী জেলায় জন্ম নেওয়া আজিজ আহমেদ ভূঞা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে সন্মান ও মাষ্টার্স ডিগ্রী অর্জন করে ১৯৯৪ সালে সহকারী জজ হিসেবে বিচার বিভাগে যোগদান করেন, এরপর কিশোরগন্জ চীফ জুডিশিয়াল ম্যাজিট্রেট, কুমিল্লা জেলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক ও সর্বশেষ দিনাজপুর জেলা ও দায়রা জজ হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেন। ২২ মার্চ চট্টগ্রাম জেলা দায়রা জজ ইসমাইল হোসেন বদলী হওয়ার পর ৫ এপ্রিল চট্টগ্রাম জেলা ও দায়রা জজ হিসেবে যোগদান করেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied