চট্টগ্রামে অতিথি কর্মজীবী সমবায় সমিতির নামে অর্থ আত্মসাতের অভিযোগ
চট্টগ্রামে অতিথি কর্মজীবী সমবায় সমিতির নামে গ্রাহক ও সমিতির পরিচালনা কমিটির লোকজনের টাকা আত্বসাত করার অভিযোগ পাওয়া গেছে। সমিতির অনিয়ম দুর্নীতি নিয়ে কেউ প্রতিবাদ এবং আইনী সহায়তা চেয়ে অভিযোগ করলে তাকেও হত্যার হুমকিসহ বিভিন্নভাবে মামলায় ফাঁসানোর ভয় দেখানোর অভিযোগ রয়েছে।
অভিযুক্তরা হলেন অতিথি কর্মজীবী সমবায় সমিতির সম্পাদক মো. আব্দুল কালাম (৫৪), অর্থ সম্পাদক মো . ফজলুল হক কালু (৪৪), সহ - সভাপতি মোহাম্মদ উল্লাহ (৩৯)। তাদের কাছ থেকে আত্মসাতের টাকা আদায়ের বছরের পর বছর ধরে থানা পুলিশ ও আদালতের দ্বারে দ্বারে ঘুরছেন বাকী ১৭ জন। সরলতার সুযোগ নিয়ে সমিতির তিন অংশীদার মিলে আত্মসাৎ করেন সমিতির ২১ লাখ ৮১ হাজার ৩৯২ টাকা । ঘটনাটি ঘটেছে নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ এলাকার অতিথি কর্মজীবী সমবায় সমিতি লিমিটেডে'। সমিতির অর্থ আত্মসাৎ করেই ক্ষান্ত হননি আসামিরা। তারা সমিতির কার্যালয়ের আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্রও সরিয়ে বিক্রি করে দেন এবং কার্যালয় তালাবদ্ধ করে দেন । অতিথি কর্মজীবী সমবায় সমিতির টাকা আত্মসাতের পর ভুক্তভোগীর মামলা তদন্ত করতে গিয়ে এমন অভিনব প্রতারণার বিষয়টি ধরা পড়ে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন মামলা তদন্তের পর অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে আদালতে ্রপ্রতিবেদন দাখিল করেছে । মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে । ভুক্তভোগী মো . অলি উদ্দিন হাওলাদার ২০২০ সালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ১ম আদালতে মামলা করেন। মো . অলি উদ্দিন হাওলাদার অতিথি কর্মজীবী সমবায় সমিতির সভাপতি হন । মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের উপ-পরিদর্শক (এসআাই) মো. শহিদুল ইসলাম ২০২০ সালের ১৩ জুলাই আসামিদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ সত্যতা পাওয়ায় আদালতে প্রতিবেদন দাখিল করেন। তদন্ত প্রতিবেদনে এসআাই মো. শহিদুল ইসলাম উল্লেখ করেন, অথিতি কর্মজীবী সমবায় সমিতির সম্পাদক মো. আব্দুল কালাম, অর্থ সম্পাদক মো. ফজলুল হক কালু ও সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ সমিতির কোনো হিসাব না দিয়ে ২১ লাখ ৮১ হাজার ৩৯২ টাকা আত্মসাত করেন এবং সমিতির মূল্যবান মালামাল ও কাগজপত্র নিয়ে বিক্রি করে দেন। আসামিরা বর্তমানে জামিনে এসে বলে জানান বাদীর আইনজীবী আবু আব্দুল্লাহ আল হেলাল । তিনি বলেন, অতিথি কর্মজীবী সমবায় সমিতির মামলয় তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা । বর্তমানে মামলাটি চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জ গঠনের জন্য রয়েছ । এদিকে অংশীদারদের দ্বারা প্রতারিত হয়ে প্রতিকার পেতে আদালতের দ্বারস্থ হওয়ায় এখন জীবন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান ভুক্তভোগী মামলার বাদী মো . অলি উদ্দিন হাওলাদার । তিনি বলেন, আসামিরা আমাকে নানাভাবে হুমকি যাচ্ছে। এছাড়া ২০২১ সালের ২ মার্চ মামলায় হাজিরা দিতে এসে আদালত প্রাঙ্গণে আমাকে মারধরও করেছে আসামিরা। এ ঘটনায় কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরী করেছে বলে জানান।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি