ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কয়রায় লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে প্রশাসন


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ২২-৬-২০২১ দুপুর ৪:১৬
খুলনার কয়রায় ৭ দিনের লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। মঙ্গলবার (২২ জুন) সকাল থেকে উপজেলা সদরে মানুষের যাতায়াত অন্যদিনের চেয়ে খুবই কম ছিল। লকডাউন চলাকালে জেলা প্রশাসনের নির্দেশক্রমে উপজেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে সব ধরনের বিধিনিষেধ মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একই সাথে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত এবং পুলিশি টহল জোরদার ছিল। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে ২২ জুন রাত ১২টা ১ মিনিট থেকে কয়রায় শুরু হওয়া লকডাউন আগামী ২৮ জুন রাত ১২টা পর্যন্ত চলবে।
 
নিত্যপণ্যের দোকানপাট ছাড়া অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে কিছু কিছু দোকান প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে খোলা রাখতে দেখা গেছে। উপজেলার প্রবেশদারসহ চারপাশ ঘিরে রেখেছে থানা পুলিশ। গণপরিবহন বন্ধ থাকলেও চলতে দেখা গেছে ব্যক্তিগত মটরসাইকেল, ব্যাটারিচালিত ভ্যানসহ অন্যান্য যানবাহন। তবে অন্যদিনের তুলনায় অনেক কম। চলতে দেখা যায়নি দূরপাল্লার কোনো যানবাহন। এছাড়া উপজেলার মোড়ে মোড়ে পুলিশের টহল চলছে। মাঠে রয়েছে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের টিম।
 
উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে মাস্ক ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। লকডাউন চলাকালে কয়রা উপজেলার সর্বত্র কিছু ব্যতিক্রম ছাড়া সবকিছু বন্ধ থাকবে। তবে রোগী পরিবহনকারী অ্যাম্বুলেন্স, জরুরি পণ্য বহনকারী ট্রাক এবং জরুরি সেবাদানের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না। কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় (মুদিখানা) পণ্যের দোকানপাট, খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁ যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে। তবে খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁয় কেবল খাদ্য বিক্রি ও সরবরাহ করা যাবে। প্রয়োজন ব্যতীত কেউ এসব স্থানে যেতে ও জনসমাগম করতে পারবে না।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার