ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

রাবির সাবেক শিক্ষার্থীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা


রাবি প্রতিনিধি photo রাবি প্রতিনিধি
প্রকাশিত: ৯-৪-২০২২ দুপুর ৩:৩১
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদের সাবেক এক শিক্ষার্থী ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল শুক্রবার (৮ এপ্রিল) রাত ৩টার দিকে নিজ বাড়িতে গলায় ফাঁস দেন সোহাগ খন্দকার নামে রাবির সাবেক ওই শিক্ষার্থী। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেয়া হলে ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।
 
সোহাগ খন্দকার বিশ্ববিদ্যালয়ের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের চারুকলা অনুষদের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কয়ানিজপাড়া গ্রামে।
 
আত্মহত্যার আগে সোহাগ খন্দকার তার ফেসবুক টাইমলাইনে চারটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসগুলো হলো= ‘ভালো থাকুক সেসব মানুষ যারা শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। যার কাছে অন্যের গুরুত্ব নাই বললেই চলে’, ‘যদি কেউ আমার উপর কষ্ট নিয়ে থাকেন। আল্লাহর দোহাই মাফ করে দিবেন’, ‘জীবনের কাছে হার মেনে গেলাম। আমি আর পারলাম না’ এবং ‘একটা মানুষ যখন তার জীবনের কাছে হেরে যায় তখন আর করার কিছু থাকে না।’
 
সোহাগ খন্দকারের বিভাগের জুনিয়র শিক্ষার্থী নুর আহম্মেদ জানান, গতকাল রাতে ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সোহাগ। পরে মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
 
এ বিষয়ে জানতে চাইলে চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সভাপতি অধ্যাপক মো. আব্দুস সোবহান বলেন, তার পরিবার থেকে কোনো তথ্য এখনো পাইনি। বিষয়টি আপনাদের (সাংবাদিকদের) কাছ থেকে শুনেছি।  যদি ঘটনা সত্য হয়, তবে তা খুব বেদনাদায়ক। আত্মহত্যা কোনো সমাধান হতে পারে না।

এমএসএম / জামান

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা