গাউছিয়া মার্কেটের ফুটপাত উচ্ছেদ
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতার গাউছিয়া এলাকায় বুধবার (২৬ মে) দুপুরে ফুটপাত উচ্ছেদ করেছে পুলিশ। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাজিম উদ্দিন মজুমদারের নেতৃত্বে ভুলতা এলাকার গাউছিয়া মার্কেটের সামনে, তাতঁবাজারের সামনে এবং ফ্লাইওভারের নিচে অস্থায়ী সকল দোকানিকে উচ্ছেদ করা হয়৷
খোঁজ নিয়ে জানা গেছে, ভুলতারগাউছিয়া মার্কেট, তাতঁবাজার, নূর ম্যানশন, আব্দুল হক সুপার মার্কেটগুলো ঢাকা-সিলেট মহাসড়কের সাথে হওয়ায় নিত্যদিনই বিভিন্ন আইটেম নিয়ে হকাররা পসরা সাজিয়ে ফুটপাত দখল ও রাস্তার দুপাশে ভ্যানে করে বিভিন্ন মালামাল বিক্রি করে। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
ভূলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাজিমুদ্দিন মজুমদার বলেন, এখন থেকে জনগণের চলাচলের সুবিধার্থে এবং মহাসড়ক যানজটমুক্ত রাখতে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে৷ তিনি আরো বলেন, হকারদের আগে কয়েকবার ফুটপাত থেকে সরে যাওয়ার জন্য বলা হলেও কোনো কাজে আসেনি। তারই পরিপ্রেক্ষিতে গত ৫ দিন আগে ১৫টি ভ্যান এবং গতকাল ৮টি ভ্যান আটক করা হয়েছে। তাতেও কাজে আসেনি, তাই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে আবারো ফুটপাত অবৈধভাবে দখল করলে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied