রূপগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে ছেড়ে দিল পুলিশ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৪৫ হাজার টাকার বিনিময়ে ১ কেজি গাঁজাসহ রফিকুল ইসলাম ও শাহজাহান নামের দুই মাদক ব্যবসায়ীকে ছেড়ে দিয়েছে পুলিশ। চিহ্নিত ওই দুই মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেয়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহরাব হোসেনের বিরুদ্ধে টাকার বিনিময়ে মাদক ব্যবসায়ীদের ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার (২২ জুন) রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম কায়েতপাড়া ইউনিয়নের খামারপাড়া এলাকার মৃত বারেক মিয়ার ছেলে ও তালাশকুট এলাকার আয়েত আলীর ছেলে শাহজাহান।
স্থানীয় এলাবাসী অভিযোগ করে জানান, অভিযুক্ত রফিকুল ইসলাম ও শাহজাহান কায়েতপাড়া ইউনিয়নের উত্তরপাড়া, তালাশকুট, খামারপাড়া, কামশাইর, চাঁনখালী, ছুটেরটেকসহ আশপাশের এলাকাগুলোতে গাঁজা, ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছে। শুধু তাই নয়, তারা এসব এলাকায় জুয়ার আসরও বসায়। এলাকাবাসী তাদের জন্য অতিষ্ঠ হয়ে পড়েছে। এলাকার কিশোর-যুবকরা ধ্বংসের পথে চলে যাচ্ছে।
রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহরাব হোসেনের নেতৃত্বে ৪-৫ জন পুলিশ সদস্য মঙ্গলবার রাত ৮টার দিকে উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এক কেজি গাঁজাসহ রফিকুল ইসলাম ও শাহজাহানকে গ্রেফতার করে। গ্রেফতারের পর এলাকাবাসী পুলিশ প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করেন। কিন্তু রাত ১২টার দিকে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৪৫ হাজার টাকা নিয়ে ছেড়ে দেয়। শুধু তাই নয়, জব্দকৃত এক কেজি গাঁজা ফেরত দিয়ে দেয়। এতে এলাকাবাসী চরম ক্ষোভ প্রকাশ করেন।
এলাকাবাসী অভিযোগ করে আরো জানান, এলাকাবাসীর সামনেই এক কেজি গাঁজা জব্দসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন এএসআই সোহরাব হোসেন।
এ ব্যপারে অভিযুক্ত রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহরাব হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্যে করতে রাজি হননি।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি।
এমএসএম / জামান
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের