ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শান্তিগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর উপলক্ষে সংবাদ সম্মেলন


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৪-২০২২ দুপুর ৪:৪৯
মুজিববর্ষের উপহার স্বরূপ গত ২ বছর থেকে সারাদেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে সরকারি অর্থায়নে জমি সহ ঘর প্রদান করা হচ্ছে। এর অংশ হিসেবে তৃতীয় ধাপে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সরকারি অর্থায়নে ৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে আগামীকাল ২৬ এপ্রিল জমি সহ ঘর প্রদান করা হবে।
 
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শান্তিগঞ্জের ৪০টি পরিবারের ঘর হস্তান্তর প্রক্রিয়া ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে  ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে হস্তান্তরের শুভ উদ্বোধন করবেন। ওইদিন ভূমিহীনদের মধ্যে জমির দলিল সহ ঘরের চাবি উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে তুলে দেয়া হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামান জানিয়েছেন। 
 
ঘর হস্তান্তরে উপলক্ষে সোমবার(২৫ এপ্রিল) সকালে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে  স্থানীয় সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেছে উপজেলা প্রশাসন৷ 
 
উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন শরিফী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভুঁইয়া, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নিতাই দাস, সদস্য বায়েজিদ অপিসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান