ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

অবিশ্বাস্য ছন্দে বিজয়ের রেকর্ড; অপেক্ষা এখন জাতীয় দলে ফেরার


আহমেদ হৃদয় photo আহমেদ হৃদয়
প্রকাশিত: ২৭-৪-২০২২ রাত ৮:৩৪

লাল-সবুজের জার্সিতে অভিষেকটা হয়েছিল সেই ২০১২ সালের শেষের দিকে। সে বছর ৩০ নভেম্বর খুলনায় উইন্ডিজের বিপক্ষে দেশের জার্সি গায়ে প্রথম একদিনের ম্যাচ খেলতে নামেন এনামুল হক বিজয়। সোহাগ গাজী ও আব্দুর রাজ্জাকের স্পিন ঘূর্ণিতে ক্যারিবীয়দের মাত্র ১৯৯ রানেই গুটিয়ে দেয় টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে তামিম ইকবাল এবং নাঈম ইসলামের হাফসেঞ্চুরিতে ৪০.২ ওভারে তিন উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। নিজের অভিষেক ম্যাচে বিজয়ের ব্যাট থেকেও আসে ৪১ রান। সেই থেকেই নিজের নামটা বেশ পরিচিতি পায়। তারপর থেকে নিয়মিতই দলে থাকতেন বিজয়। তবে হঠাৎ করেই কোথায় যেন হারিয়ে যায় মারকুটে এই ব্যাটার। জাতীয় দলের জার্সিটাও যে গাড়ে জড়ানো হচ্ছে না প্রায় তিন বছর হয়ে গেল। দেশের হয়ে শেষ ম্যাচটি খেলেছিলেন ২০১৯ সালের ৩১ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে। সেই থেকে জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষায় কেটে গেল প্রায় তিনটি বছর। তবে সেই অপেক্ষার অবসান হতে পারে এবার। ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে বিজয় যে কীর্তি করেছেন তাতে বিসিবির নির্বাচকদের চোখ এড়ানো বড়ই দায়। আর তার পারফরম্যান্সই বলে দিচ্ছে, আবারো জাতীয় দলে ফেরার যোগ্য দাবিদার এখন এনামুল হক বিজয়। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ১৪ ম্যাচে তার গড় ৮০.১৫। স্ট্রাইক রেট ৯৭.৪৭; যা এনামুল হক বিজয় নামটার সঙ্গে বেশ মানানসই। ৫ অর্ধশতকের সঙ্গে রয়েছে তিনটি শতক। সর্বমোট রান ১০৪২; তবে এই সংখ্যাটা বাড়ানোর জন্য অবশ্য আরো একটি ম্যাচ খেলার সুযোগ পাবেন এনামুল। তবে এতকিছুর ভিড়ে অবিশ্বাস্য ছন্দে একটা বিশ্বরেকর্ডও গড়ে ফেলেছেন এনামুল। এই মৌসুমে তাঁর ১০৪২ রান লিস্ট ‘এ’ ক্রিকেটের এক টুর্নামেন্টেরই সেরা।
টম মুডি, জিমি কুক, জ্যাক রুডলফ ও কার্ল হুপারদের ছাপিয়ে সবার উপরে এখন এনামুল হক বিজয়। এর আগে এই রেকর্ডটি ছিল টম মুডির। ১৯৯১ সালে সানডে লিগে ১৫ ম্যাচে ৯১৭ রান করে এই তালিকায় এতদিন সবার উপরে ছিলেন টম মুডি। ৩১ বছর বছর পর সেই রেকর্ডটি নিজের করে নিলেন এনামুল। এখন শুধু অপেক্ষা জাতীয় দলে ফেরার।

এমএসএম / এমএসএম

​শারদীয় দুর্গোৎসব: ইতিহাস, সত্যের জয়গান ও আবহমান বাংলার সম্প্রীতি

সীমান্তে রক্তপাত ও পুশইন আর মুখে বন্ধুত্বের বুলি: এই দ্বিচারিতার শেষ কোথায়?

বিশ্ব খাদ্য দিবস: খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও টেকসই উন্নয়ন

দুর্যোগ মোকাবিলায় প্রতিরোধ ও প্রস্তুতিই হোক অগ্রাধিকার

ভারতীয় হাইকমিশনারের বক্তব্যে ভেঙে গেল আ’লীগের পুরোনো বয়ান

মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িকতার আজীবন যোদ্ধা: অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক

হজযাত্রীদের স্বাস্থ্য বীমা: কভারেজ সুবিধা ও বীমা বহির্ভূত ব্যয় পরিশোধের দায়

​বিশ্ব শিক্ষক দিবস: পেছনের গল্প এবং শিক্ষক সমাজের না বলা কথা

কিশোর গ্যাং: বাংলাদেশের তারুণ্য কোন পথে?

প্রবীণদের সুরক্ষায় প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা

কন্যা শিশুদের সুরক্ষায় প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা

আমি,আমরা কী পড়াচ্ছি, আর শিক্ষার্থীরা কী শিখছে?

লেখকের কষ্ট