ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীকে আয়রনের সেঁকা, অধ্যক্ষ ও শিক্ষক গ্রেপ্তার


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৬-২০২১ দুপুর ৩:৪৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফাহিম (১৩) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী মাদ্রাসা শিক্ষার্থীকে আয়রনের সেঁকা ও মাটিতে আছাড় দিয়ে মাথা থেঁতলে দেয়ার ঘটনায় নির্যাতনকারী শিক্ষক ও মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুন) সকালে উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদী দক্ষিণপাড়া এলাকার মাদ্রাসা-ই-সুন্নিয়া হাফিজিয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- নরসিংদীর মধাবদী থানার ময়শাদি এলাকার আবু বক্করের ছেলে শাহ-পরান ও শাহজালাল।

নির্যাতিত মাদ্রাসা শিক্ষার্থীর নানা শহিদুল্লাহর লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত শনিবার সকালে মাদ্রাসা শিক্ষক শাহ-পরান মাদ্রাসা শিক্ষার্থী বুদ্ধিপ্রতিবন্ধী ফাহিমকে কাপড় স্ত্রী করার আয়রন দ্বারা পশ্চাৎদেশ ও পিঠে সেঁকা দিয়ে ও পা উপরের দিকে দিয়ে মাটিতে (ফ্লোরে) আছাড় দিয়ে মাথা থেঁতলে দেন। এ সময় শরীরের বিভিন্ন স্থানে বেত্রাঘাত করে গুরুতর জখম কর‍া হয়। পরে নির্যাতনের বিষয়টি মাদ্রাসার তার সহপাঠীরা অধ্যক্ষ শাহ জালালকে জানান। নির্যাতনকারী শিক্ষক শাহ-পরান অধ্যক্ষ শাহজালালে ভাই হওয়ায় তিনি বিষয়টি ধামাচাপা দিতে চান। এ উদ্দেশ্যে চিকিৎসার জন্য প্রতিবন্ধী ফাহিমকে মাদ্রাসা থেকে বের হতে না দিয়ে তিনি নিজেই ওষুধ এনে দেন। নির্যাতনের বিষয়টি বাইরে না জানানোর জন্য শাহ-পরান ও শাহজালাল দুই ভাই মাদ্রাসার অন্য শিক্ষার্থীদের ভয়ভীতি দেখান। বুধবার ভোরে ফাহিম মাদ্রাসা থেকে পালিয়ে বাড়ি বিষয়টি পরিবারের লোকজনকে জানালে তারা তাকে চিকিৎসার জন্য হাসাপাতালে ভর্তি করান। পরে বৃহস্পতিবার সকালে নানা শহিদুল্লাহ বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ তাদের দুই ভাইকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহ-পরান ও শাহজালাল এই দুই ভাইয়ের বিরুদ্ধে একাধিক মাদ্রাসা শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ রয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে নারী কেলেঙ্কারিরও বিস্তর অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর ওই দুই ভাই শাহাজাল ও শাহ্-পরানের বিরুদ্ধে বিস্তর অভিযোগ বেরিয়ে আসতে শুরু করে। তারা বিভিন্ন সময় বিভিন্ন মসজিদে ও মাদরাসায় চাকরি করাকালীন নারী কেলেঙ্কারি ও শিশু নির্যাতনের সঙ্গে জড়িত। ওই সব ঘটনায় শাস্তি ও লাঞ্ছনা করে সাবেক সকল কর্মস্থল থেকে বিতাড়িত করা হয়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, এ ঘটনায় ওই শিক্ষার্থীর নানা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় দুই অভিযুক্ত শাহ-পরান ও শাহজালাল নামে দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান