টেকনাফে সাড়ে ১০ কোটি টাকার আইস উদ্ধার
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে সাড়ে ১০ কোটি টাকার ২ কেজি ১১৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং ১১৮ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৩ মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।
টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, টেকনাফ উপজেলার হ্নীলার দমদমিয়া বিওপির বিআরএম-১০ থেকে আনুমানিক ৬০০ গজ দক্ষিণ-পূর্ব দিকে কামালের জোড়া এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মায়ানমার থেকে বাংলাদেশে পাচার হচ্ছে। এমন খবরের ভিত্তিতে টেকনাফ ২ বিজিবির ব্যাটালিয়ন সদর এবং দমদমিয়া বিওপি থেকে দুটি চোরাচালান প্রতিরোধ টহল দল দ্রুত ওই এলাকায় অবস্থান করে।
আনুমানিক রাত সাড়ে ৩টার দিকে মানুষের পায়ের আওয়াজ বুঝতে পেরে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে ধাওয়া করে। এ সময় পাচারকারী দুইজন বিজিবির উপস্থিতি টের পেয়ে কেওড়া বাগানের গহিনে কিছু লুকিয়ে রেখে পালিয়ে যায়। বিজিবি তাদের ধাওয়া করেও আটক করতে ব্যর্থ হয়।
পরে টহল দল কেওড়া বাগানে তল্লাশি করে কালো পলিথিনের পোটলা দেখতে পায়। এর মধ্যে একটি পোটলায় মোড়ানো ৫ কোটি ২৮ লাখ টাকার ১ কেজি ৫৬ গ্রাম ক্রিস্টাল মেথ পাওয়া যায়।
এদিকে, একই দিন ভোরে শাহপরীর দ্বীপ বিওপির সদস্যরা নাফ নদী থেকে ৫ কোটি ৩৩ লাখ ২৭ হাজার টাকার ১ কেজি ৬৩ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং ১১৮ বোতল মিয়ানমারের মদ উদ্ধার করে। উদ্ধার করা মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
বিজিবির ওই কর্মকর্তা বলেন, পাচারকারীদের শনাক্ত করার জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া সীমান্ত সুরক্ষা, চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত