ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

স্কয়ার ফার্মায় আগুন নিয়ন্ত্রণে ১০ ইউনিট


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৩-৫-২০২২ বিকাল ৫:৪৬

গাজীপুরের কালিয়াকৈরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানায় আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ১০টির বেশি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল হালিম বলেন, আগুনের খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ও টাঙ্গাইলের মির্জাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রথমে কাজ শুরু করে। আগুন বাড়তে থাকায় পরে একাধিক ইউনিট কাজে যোগ দেয়। তবে ১০টির বেশি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। এ বিষয়ে পরবর্তী সময়ে সাংবাদিকদের জানানো হবে বলে তিনি জানান উপপরিচালক আব্দুল হালিম।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সাইফুল ইসলাম জানান, স্কয়ার ফার্মাসিউটিক্যালস কারখানার এলভিপি ইউনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কালিয়াকৈরের তিনটি ও মির্জাপুরের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এর আগে সোমবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টায় স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানার নতুন একটি ইউনিটে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন বাড়তে থাকায় সেখানে আরও ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজে যোগ দেয়।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন