ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

শান্তিগঞ্জে ধান সংগ্রহে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৫-২০২২ দুপুর ৪:৫৪

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সরাসরি কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে খাদ্যশস্য (বোরো ধান) সংগ্রহ করার লক্ষ্যে লটারির মাধ্যমে নির্বাচন করা হচ্ছে কৃষকদের ভাগ্য। মঙ্গলবার (২৪ মে) দুপুরে খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামানের নেতৃত্বে উপজেলা সম্মেলন কক্ষে উন্মুক্ত লটারির মাধ্যমে ভাগ্যবান কৃষকদের নির্বাচন করা হয়, যাদের কাছ থেকে ১০৮০ টাকা মণ দরে ধান কেনা হবে।

প্রতি মৌসুমে বাজারে ধানের দাম না থাকায় লাগাতার লোকসান দিয়ে আসছেন কৃষকরা। লোকসান পূরণ করার লক্ষ্যে কৃষকদের কাছ থেকে সরকারি মূল্যে ধান ক্রয় করার জন্য জেলা প্রশাসনের নির্দেশক্রমে লটারির মাধ্যমে নির্বাচন করা হচ্ছে কৃষকদের।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমান আতিক, খাদ্য কর্মকর্তা ধীরাজ নন্দী, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিম, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিউটন চক্রবর্তী ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় বোরো ধান সংগ্রহ অভিযানে ২৭ টাকা কেজি দরে ২ হাজার ৯শত ৪২ মেট্রিকটন ধান লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে ক্রয় করা হবে। উপজেলার ৮ টি ইউনিয়নের তালিকাভুক্ত চাষিদের মধ্যে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়। নির্বাচিত প্রতিজন কৃষকের কাছ থেকে ২ মেট্টিক টন করে ধান ক্রয় করা হবে।

এমএসএম / জামান

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম

কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান

চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি

বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার

আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়

বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার

রায়গঞ্জে নারী অধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

প্রবাসীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা

লামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

শালিখায় গঙ্গাদেবীর পূজা ও গঙ্গা স্নানের মেলা অনুষ্ঠিত