বিএজেএফের সভাপতি ইফতেখার, সম্পাদক শাহীন
২০২১-২২ মেয়াদে বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের (বিএজেএফ) ২৪ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক গোলাম ইফতেখার মাহমুদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন বণিক বার্তার উপ-নগর সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীন। শনিবার (২৬ জুন) সকালে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) ট্রেনিং বিল্ডিং অডিটোরিয়ামে সংগঠনের তৃতীয় দ্বিবার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি গঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক, বিশেষ অতিথি ছিলেন দৈনিক যুগান্তরের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম, কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক মহাপরিচালক কৃষিবিদ মো. হামিদুর রহমান, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম।
কমিটির অনান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি ইত্তেফাকের এম এ জলিল মুন্না (ইত্তেফাক), সহ-সভাপতি ফাইনান্সিয়াল এক্সপ্রেসের ইয়াসির ওয়ার্দাদ তন্ময়, যুগ্ম সাধারণ সম্পাদক চ্যানেল আইয়ের জহির মুন্না ও সারাবাংলা ডটনেটের এমদাদুল হক তুহিন, সাংগঠনিক সম্পাদক ঢাকাপোস্ট ডট কমের আবু খালিদ, সহ-সাংগঠনিক সম্পাদক কালের কণ্ঠের রোকন উদ্দিন মাহমুদ, কোষাধ্যক্ষ ডেইলি সানের আনম মহিবুব উজ জামান।
এছাড়া প্রচার সম্পাদক বাংলানিউজ২৪ ডট কমের মো. মফিজুল ইসলাম, দফতর সম্পাদক সকালের সময়ের আল-আমিন, প্রকাশনা সম্পাদক সমকালের জাহিদুর রহমান, গবেষণা সম্পাদক যমুনা টেলিভিশনের সুশান্ত সিনহা, নারী বিষয়ক সম্পাদক ৭১ টেলিভিশনের কাবেরী মৈত্রেয়, প্রশিক্ষণ সম্পাদক দ্য বিজনেস পোস্টের মেহেদী আল-আমিন, আন্তর্জাতিক সম্পাদক ডেইলি স্টারের মোহাম্মদ আল-মাসুম মোল্লা, তথ্য সম্পাদক বিটিভির মিনাক্ষী চৌধুরী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক দ্য বিজনেস স্টান্ডার্ডের মো. শওকত আলী, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক পলিটিক্স নিউজ২৪ ডট কমে
এমএসএম / জামান
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন
উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার
Link Copied