দাবা খেলায় সিলেট বিভাগের চ্যাম্পিয়ন শান্তিগঞ্জের মিনহাজ
যুদ্ধংদেহী ফলকক্রীড়া রূপে দাবা খেলার সুনাম রয়েছে। খেলার মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিপক্ষের ঘুঁটি আয়ত্তে আনার মাধ্যমে নতস্বীকারে বাধ্য করা। ফলকের উপর খেলা যায় এমন খেলাগুলোর মধ্যে এ খেলার বিশ্বব্যাপী অসম্ভব জনপ্রিয়তা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী অগ্রসরতা ও আক্রমণ চিহ্নিত করার দক্ষতার মাধ্যমে দাবাড়ুর শক্তিমত্তা যাচাই করা সম্ভবপর। দক্ষতাপূর্ণ বুদ্ধিমত্তার এই খেলায় শান্তিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ডুংরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র মোঃ ইমাদ উদ্দিন খাঁন মিনহাজ সিলেট বিভাগের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে৷
গত ২৯ মে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার বিভাগীয় খেলার ফাইনালে অংশ নিয়ে সে চ্যাম্পিয়ন হয়। মিনহাজ ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক ও শান্তিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ও গৃহিনী মোছা: শিউলি নাহারের দ্বিতীয় পুত্র৷ মিনহাজের এমন সফলতায় আনন্দিত শিক্ষাপ্রতিষ্ঠানসহ এলাকাবাসী
সিলেট বিভাগীয় পর্যায়ে দাবা চ্যাম্পিয়ন হওয়ায় মিনহাজ এখন জাতীয় পর্যায়ে পুরো সিলেট বিভাগের প্রতিনিধিত্ব করবে৷ শিক্ষার্থী জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে এমন খবরে উৎফুল্ল তার শিক্ষকরাও। অনুভুতি প্রকাশ করে ডুংরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আক্তার বলেন, মিনহাজের এমন সফলতায় শিক্ষক হিসেবে আমরা গর্বিত৷ সে পুরো সিলেট বিভাগে আমাদের প্রতিষ্ঠানের সম্মান বাড়িয়ে দিয়েছে৷ আমরা আশাবাদী মিনহাজ জাতীয় পর্যায়েও চ্যাম্পিয়ন হয়ে আমাদের আরও গর্বিত করবে। তার জন্য অনেক অনেক শুভ কামনা ও দোয়া রইলো।
বিভাগীয় পর্যায়ে দাবা চ্যাম্পিয়ন হওয়ায় আবেগাপ্লুত হয়ে মিনহাজের বাবা ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক নিজাম উদ্দিন বলেন, এই ছোট ছেলেটা যে সফলতার সাক্ষর রেখেছে তা আমাদের শান্তিগঞ্জ উপজেলাকে গর্বিত করেছে। দাবার প্রতি তার যে স্পৃহা তাতে জাতীয় পর্যায়েও সে সফলতা অর্জন করবে এমনটা আশাকরি। আমি আমার ছেলের জন্য সবার কাছে দোয়া চাই।
এমএসএম / এমএসএম
বালু উত্তোলনে অভিযান: মনপুরায় দুই ড্রেজার আটক, একটি পেল ছাড়
বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত
নন্দীগ্রামে উপজেলা প্রেসক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত
উলিপুরে ড্রাইভার হামিদুল হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত
বড়লেখায় আন্তর্জাতিক যুব দিবসে যুব সমাবেশ ও র্যালি
বাগেরহাটে ব্র্যাকের যুব উদ্যোক্তা প্রকল্পের সমাপনি সভা অনুষ্ঠিত
পটুয়াখালীতে নারিকেল বাগান প্রকল্পের উদ্বোধন
বাঘায় ১৫০ বোতল ইস্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
গোদাগাড়ীতে অনিয়মের সত্যতা, সেবা ক্লিনিক সিলগালা
দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান
নবীনগরে বালু উত্তোলনের প্রতিবাদ করায় বৃদ্ধকে কুপিয়ে জখম, মামলা