শান্তিগঞ্জে অবৈধ কোনা জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওর ও মহাসিং নদীতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে অবৈধ কোনা জাল জব্দ করা হয়েছে৷ বুধবার(১ জুন) দুপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের নেতৃত্বে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে হাওরের মাছের বংশ নিধনকারী আনুমানিক ৪ হাজার মিটার কোনা জাল জব্দ করা হয়। পরে সদরপুর ব্রীজের পাড়ে এসব অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ সহ আরও অনেকে৷ অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান বলেন, দেখার হাওর ও মহাসিং নদীতে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে অবৈধ কোনা জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত আছে। যারা আইন অমান্য করে মৎস্য সম্পদ ধ্বংস করবে তাদের আইনের আওতায় আনা হবে। কোন ছাড় দেওয়া হবে না।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার