ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

অনুমোদন ছাড়াই কেমিক্যাল মজুদ করে বিএম কনটেইনার : বিস্ফোরক অধিদপ্তর


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৬-৬-২০২২ সকাল ৮:৩৫

বিস্ফোরক অধিদপ্তরের অনুমোদন ছাড়াই বিএম কনটেইনার ডিপোতে হাইড্রোজেন পার-অক্সাইড কেমিক্যাল মজুদ করা হয়েছিল। এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিস্ফোরক অধিদপ্তরের পরিদর্শক তোফাজ্জল হোসেন। অধিদপ্তরে রাসায়নিক মজুদের জন্য যেসব প্রতিষ্ঠানের নাম তালিকাভুক্ত আছে, এরমধ্যে বিএম কনটেইনার ডিপোর মালিকের প্রতিষ্ঠান স্মার্ট গ্রুপের নাম নেই। স্মার্ট গ্রুপ নিজস্ব কারখানায় হাইড্রোজেন পার-অক্সাইড উৎপাদন করে বিভিন্ন দেশে রপ্তানি করে আসছিল। রোববার (৫ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম বিস্ফোরক অধিদপ্তর এ তথ্য জানায়।

বিএম কনটেইনার সূত্রে জানা গেছে, এই ডিপোতে প্রায় ২০ হাজার কনটেইনার ছিল। এরমধ্যে অধিকাংশ কনটেইনারে গার্মেন্টসপণ্য থাকলেও ৬-৭টি কনটেইনারে ছিল হাইড্রোজেন পার-অক্সাইড। ফায়ার সার্ভিসের কর্মীরা যখন আগুন নেভাতে আসেন তখন তাদের জানানো হয়, কনটেইনারে গার্মেন্টসপণ্য আছে। কেমিক্যাল থাকার কথা জানানো হয়নি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের সহকারী পরিচালক ফারুক হোসেন জানান, সীতাকুণ্ড থেকে যখন ফায়ার সার্ভিসের টিম আগুন নেভাতে আসে, তখন তাদের কনটেইনারে কেমিক্যাল থাকার কথা জানানো হয়নি। কেমিক্যাল আছে জানলে ফায়ার সার্ভিস ভিন্ন কৌশলে আগুন নেভানোর চেষ্টা করত। এত কাছে গিয়ে তারা আগুন কখনো নেভাতেন না। কারণ, কেমিক্যাল থাকলে আগুনে বিস্ফোরণ ঘটবে, এটা সবাই জানে। কেমিক্যালের বিষয়টি গোপন করায় ফায়ার সার্ভিসের ৯ জন ফায়ার ফাইটারসহ এতগুলো প্রাণহাণি হলো।

জামান / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন