ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চিলমারীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মাদ্রাসার টিন দিয়ে ঘেরা সীমানা প্রাচীর কেটে ফেলার অভিযোগ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৬-৬-২০২২ বিকাল ৫:২৮

কুড়িগ্রামের চিলমারীতে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মাদ্রাসা চলাকালীন সময়ে মাদ্রাসার টিন দিয়ে ঘেরা সীমানা প্রাচীর কেটে ফেলার অভিযোগ উঠেছে।

অভিযোগ সুত্রে জানা যায়, কুড়িগ্রামের চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ফকিরের হাট মফিজিয়া আলিম মাদ্রাসার পূর্বদিকে 
সীমানা প্রাচীর না থাকার কারণে বখাটে যুবকরা মাদ্রাসা মাঠে মাদক সেবনসহ অসামাজিক কর্মকান্ডে লিপ্ত হতো এবং মাদ্রাসার 
গাছের ডাল কর্তনসহ সকল ফল চুরি করে নিয়ে যেতো। গত শনিবার (৪জুন) দুপুরে ইউপি চেয়ারম্যান মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু
কতিপয় লোকজনকে নিয়ে মাদ্রাসা চলাকালীন উক্ত মাদ্রাসার পূর্বদিকের টিন দিয়ে ঘেরা সীমানা প্রাচীর সম্পূর্ণ বেআইনিভাবে কেটে ফেলেন।

মাদ্রাসার অধ্যক্ষ মো. শমশের আলী জানান, আমি ঘটনার সময় নামাজে ছিলাম। নামাজ শেষে মাদ্রাসায় উপস্থিত হয়ে মাদ্রাসার উপাধ্যক্ষ মো. আব্দুল জলিলসহ অন্যান্য সহকর্মীদের নিকট ঘটনা জানতে পারি। মাদ্রাসাটি প্রতিষ্ঠালগ্ন হতে মাদ্রাসার উন্নয়নসহ নিয়মিত পাঠদান অব্যাহত আছে। মাদ্রাসাটির পূর্বদিকে সীমানা প্রাচীর না থাকার কারণে বখাটে যুবকরা মাদ্রাসা মাঠে মাদক সেবনসহ অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হতো এবং মাদ্রাসার গাছের ডাল কর্তনসহ সকল ফল চুরি করে নিয়ে যেত। এর আগে চিলমারী মডেল থানা পুলিশ মাদ্রাসার মাঠে মাদক সেবনরত অবস্থায় ৫ যুবককে আটক করে জেলহাজাতে পাঠায়। এ কারণে টিন দিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করা হয়। কিন্তু ইউপি চেয়ারম্যান মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে আলোচনা না করে ক্ষমতার প্রভাব দেখিয়ে অতর্কিতভাবে সীমানা প্রাচীর কেটে ফেলেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি লিখিত অভিযোগ করা হয়েছে। 

বিষয়টি নিয়ে কথা হলে ইউপি চেয়ারম্যান মো. মন্‌জুরুনল ইসলাম মঞ্জু বলেন, পার্শ্ববর্তী এলাকার লোকজনের চলাচলের জন্য মাদাসার সীমানা প্রাচীরের টিন কেটে ফেলা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ঢাকায় অবস্থান করার কারণে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

জামান / জামান

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের