বকেয়া বেতনের দাবিতে মতিঝিলে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মতিঝিলে সড়ক অবরোধ করেছেন বিন্নি গার্মেন্টসের শ্রমিকরা। সোমবার (২৮ জুন) দুপুর ২টার দিকে শাপলা চত্বরে বাংলাদেশ ব্যাংকের সামনের সড়কে তারা অবস্থান নেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে আধা ঘণ্টা পর পুলিশের অনুরোধে তারা সড়ক ছেড়ে দেন।
পোশাক শ্রমিকরা জানান, গার্মেন্টসটির মালিক বর্তমান ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বির মেয়ে অ্যাডভোকেট ফাহিমা রাব্বি রিটা। তিনি এখন চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটি গত ৩ মাস ধরে কোনো বেতন দিচ্ছে না। অনেকের আবার ৬ মাসের বেতন বকেয়া।
এক শ্রমিক জানান, ১৫ বছর ধরে গার্মেন্টসে কাজ করছি। গত ঈদের আগেও বেতন বকেয়া রেখেছিল। একটানা তিন মাস বেতন বন্ধ। এখন কিভাবে চলব? ঘরভাড়া জমে গেছে, খাবর পাচ্ছি না। তার ওপর আবার লকডাউন, কী করব? তাই বাধ্য হয়ে রাস্তায় অবস্থান নিয়েছি।
ওই এলাকার দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা জানান, বেতনের দাবিতে শ্রমিকরা এখানে অবস্থান নিয়েছছিলেন। এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা। অবস্থান কর্মসূচির জন্য রাস্তা বন্ধ হয়ে যায়। পরে দাবি পূরণের আশ্বাস দিলে এবং সড়কের যানজট বিবেচনায় তারা কর্মসূচি তুলে নেন।
জামান / জামান
মোহাম্মদপুরে সেই জমি দখলের চেষ্টা, হামলা-ভাঙচুর লুটপাটের ঘটনায় একাধিক গ্রেফতার
অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ড্যাবের চিকিৎসক সমাবেশ
মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার
সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক