মগবাজারে বিস্ফোরণের ঘটনায় পুলিশের হত্যা মামলা দায়ের
রাজধানীর মগবাজারে ভবন বিস্ফোরণের ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে একটি হত্যা মামলা দায়ের করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ বাদী হয়ে রমনা থানায় এই মামাল দায়ের করে। এ তথ্য নিশ্চিত করে রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. হারুন অর রশিদ বলেন, এই মামলায় অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।
এর আগে রোববার (২৭ জুন) সন্ধ্যায় রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ৩৯ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও বার্ন এবং শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১৭, হলি ফ্যামিলিতে আহত ২ জন, আদ দ্বীন হাসপাতালে আহত ৩ জনসহ মোট ৬৬ জন চিকিৎসাধীন।
শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সমন্বয়ক পার্থ শঙ্কর পাল জানান, আমরা ১০ জন রোগী পেয়েছি। দুজন আগেই মারা গেছেন। পাঁচজনের গুরুতর আঘাত রয়েছে। দগ্ধ হয়েছেন দুজন।
এদিকে রোববার রাতে ঘটনাস্থলে পরিদর্শনে গিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) কমিশনার শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে বলে আমরা তথ্য পেয়েছি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কর্মীরা বলছেন, ধারণা করা হচ্ছে ভবনের নিচ তলা থেকে বিস্ফোরণের সূত্রপাত ঘটতে পারে। তবে সেটিও তদন্ত সাপেক্ষে বলা সম্ভব হবে। এদিকে ভবনটির নিচতলা ও দ্বিতীয় তলা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তার সঙ্গে ভবনটির অবস্থান। এছাড়া পাশের আড়ং শোরুমের ১৪ তলা ভবনের ৪-৫ তলা পর্যন্ত জানালার কার্নিশ ধসে পড়েছে। এদিকে নিচতলায় বাণিজ্যিকভাবে মার্কেট ও দোকান পাট করা হয়েছিলো। তবে এই ভবনে কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখা হয়নি।
জামান / জামান
মোহাম্মদপুরে সেই জমি দখলের চেষ্টা, হামলা-ভাঙচুর লুটপাটের ঘটনায় একাধিক গ্রেফতার
অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ড্যাবের চিকিৎসক সমাবেশ
মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার
সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক