ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

শুভ জন্মদিন প্রাচ্যের অক্সফোর্ড


পল্লব রানা পারভেজ photo পল্লব রানা পারভেজ
প্রকাশিত: ১-৭-২০২২ দুপুর ১১:৫

১৯২৩ সালের ২২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল। সমাবর্তন বক্তা ছিলেন জর্জ লাইটন। জর্জ লাইটন সেদিন বলেছিলেন, ‘জনসমক্ষে আমি এ-ই ঘোষণা দিচ্ছি যে, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকার খ্যাতি বৃদ্ধি করবে তা পূর্ববঙ্গ এমনকি ভারতের সীমারেখা ছাড়িয়ে যাবে। পূর্ববাংলার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে একটি চমৎকার রাজকীয় ক্ষতিপূরণ (a splendid imperial compensation).’

জর্জ লাইটনের কথা সত্যি হয়েছে, যখনই জাতীয় ঐক্য, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের দরকার হয়েছে শাহবাগ জেগে উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় একটা অনুভূতি, যে অনুভূতি দ্বারা ছাপ্পান্ন হাজার বর্গমাইল একত্রিত। অন্যায়ের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ জারি করা আছে। দেশের সবচেয়ে প্রাচীনতম এবং সম্ভান্ত্র বিশ্ববিদ্যালয়টি বরাবরই জাতির বিবেক হিসেবে কাজ করেছে। পৃথিবীর একমাত্র বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় একটি দেশের জন্ম দিয়েছে।

পৃথিবীতে এমন কোন বিশ্ববিদ্যালয় আছে যার ছাত্রদের অবদান আছে সে দেশের মাতৃভাষা রক্ষার আন্দোলনে? কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সে দেশের স্বাধীনতা সংগ্রামে অগ্রনী ভূমিকা রেখেছিল? আজীবন স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে সোচ্চার থেকে আপোষহীন আন্দোলন করে গেছে, এমন ছাত্র পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়ে আছে? কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভয় পায়না জলপাই রঙাদের চোখরাঙানি? জাতির দু:সময়ে কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আশার মন্ত্র নিয়ে পাশে এসে দাঁড়ায়? যে কোন উৎসবের দিন আপনি কোথায় উদযাপন করতে চান? আনন্দের কোন উপলক্ষে (যেমন বাংলাদেশ ক্রিকেট দলের জয়) কোথায় এসে আপনার নাচতে ইচ্ছে করে? জাতির এতসব আবেগের সাথে, দ্রোহের সাথে পৃথিবীর আর কোন বিশ্ববিদ্যালয়ে কী জড়িয়ে আছে?  

পৃথিবীর ইতিহাসে একমাত্র বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়টি আমাদের লাল সবুজের পতাকা এনে দিয়েছে, বাঙ্গালীকে বীরে রূপান্তরিত করেছে।  

আজ ১ জুলাই, ১৯২১ সালের এই দিনে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। ১৯২০ সালের ১২ই ফেব্রুয়ারি ভারতীয় আইন সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিল সিলেক্ট কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত হয় এবং ১৮ই মার্চ সর্বসম্মতিক্রমে অ্যাক্ট এ পরিণত হয়। এই আইন এর বলে ১৯২১ সালের পহেলা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় তার আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।

শুভ জন্মদিন প্রাণের বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, তোমার আকাশে আমার অনেকটা আবেগ অনেকটা অভিমান জমে আছে। অভিমানটা পাহাড়সমতূল্য না হোক।  যুগে যুগে বাঙ্গালীর আস্হা বিশ্বাস ভরসার প্রতীক হয়ে বেঁছে থাকো যুগ যুগান্তর।

লেখক : পল্লব রানা পারভেজ, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।  

এমএসএম / জামান

সামাজিক অবক্ষয়রোধে নান্দনিক দেশীয় সংস্কৃতির বিকাশ অপরিহার্য

কর্মচারী নিয়োগে একাডেমিক সনদের চেয়ে দক্ষতার গুরুত্ব বেশি হওয়া উচিৎ

মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন অপরিহার্য

পবিত্র আশুরার শিক্ষা ও মানবিক মূল্যবোধ

ব্রেক্সিট পরবর্তি ব্রিটিশ রাজনীতি এবং স্টারমারের বিদায়

পর্নোগ্রাফি আসক্তি: ডিজিটাল যুগের নীরব মহামারি

কাঁঠালভিত্তিক শিল্প গড়ে তুলতে কার্যকর উদ্যোগ প্রয়োজন

বাবা: স্মৃতির আকাশে এক চিরস্থায়ী নক্ষত্র

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬: যতক্ষণ না সবাই নিরাপদ

বাসযোগ্য নগর গড়তে ঢাকা’র ওপর চাপ কমান

বাংলাদেশের ফুটবল উন্মাদনা ও জেন-জি’র সমর্থন: আবেগ, ইতিহাস ও সংস্কৃতির এক নতুন মেলবন্ধন

কৃষক মরছে কীটনাশকে

এই গ্রহের সম্পদ সীমিত, কিন্তু মানুষের লোভ অসীম