রূপগঞ্জের লা-রিভারিয়া রিসোর্টকে ৫০ হাজার টাকা জরিমানা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় লকডাউন অমান্য করে রেস্টুরেন্ট খোলা রাখায় লা-রিভারিয়া নামে একটি রিসোর্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৯ জুন) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের নেতৃত্বে উপজেলার শীতলক্ষ্যা নদীর তীরে কাঞ্চন কেন্দুয়ারটেক এলাকার লা-রিভারিয়া রিসোর্টে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম জানান, পুরো নারায়ণগঞ্জ জেলায় লকডাউন চলছে। মঙ্গলবার বিকেলে কাঞ্চন কেন্দুয়ারটেক এলাকার লা-রিভারিয়া রিসোর্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় রিসোর্টের ভেতরে রেস্টুরেন্ট খোলা রাখায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় রিসোর্টের ম্যানেজার সোহেলের উপস্থিতিতে রিসোর্টের কক্ষগুলো তল্লাশি চালিয়ে মেয়েদের কয়েকটি কাপড় পাওয়া যায়।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার