ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

দরগাপাশা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৭-৭-২০২২ দুপুর ৩:৪৮
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে কর্মহীন মানুষের মাঝে সরকারি (ভিজিএফ) চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সরকার নির্ধারিত ১০ কেজির পরিবর্তে প্রত্যেককে ৬-৭ কেজি করে চাল দেয়া হয়েছে বলে অভিযোগ সুবিধাভোগীদের।
 
বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে ৫নং ওয়ার্ডে এ চাল বিতরণকালে অনিয়ম দেখা দিলে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় জনসাধারণ। অনিয়মের অভিযোগে চাল বিতরণ বন্ধও রাখা হয়। 
 
সরজমিন দেখা যায়, কর্মহীন মানুষের জন্য বরাদ্দকৃত তালিকাভুক্ত প্রত্যেককে ১০ কেজি করে চাল দেয়ার নিয়ম থাকলেও এখানে দেখা গেছে তারা পাচ্ছেন ৬-৭ কেজি করে। এমন ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয় উপস্থিত সুবিধাভোগীদের মাঝে।
 
সুবিধাভোগীরা জানান, তাদের প্রত্যেককে ১০ কেজি করে চাল দেয়ার কথা। কিন্তু তাদের দেয়া হচ্ছে ৬-৭ কেজি করে। মেম্বার-চেয়ারম্যানরা গরিবের চাল নিজেরাই খেয়ে ফেলছে বলে অভিযোগ করেন তারা। সুবিধাভোগীরা এ সময় আরো জানান, এখানকার দায়িত্বপ্রাপ্ত লোকজনের দায়িত্বে অবহেলার কারণে তাদের এমন ভোগান্তিতে পড়তে হয়েছে।
 
চাল কম দেয়ার কথা স্বীকার করে দরগাপাশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার মনু মিয়া বলেন, চেয়ারম্যান সাহেব বলেছেন ৬-৭ কেজি করে বিতরণ করার জন্য৷ ব্যস্ত আছেন জানিয়ে সাথে সাথেই কল কেটে দেন ওই ইউপি মেম্বার৷ 
 
মুঠোফোনে কথা হলে দরগাপাশা ইউনিয়নের ট্যাগ অফিসার ও উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির বলেন, আমার সাথে কোনো যোগাযোগ না করেই চাল বিতরণ করা হয়েছে৷ আমি চাল কম দেয়ার বিষয়টি জানতে পেরে বিতরণ বন্ধ রেখেছি। 
 
দরগাপাশা  ইউপি চেয়ারম্যান ছুফি মিয়া বলেন, ওজনে কম দেয়ার কথা আমি বলিনি। যখন জেনেছি তখনই চাল বিতরণ বন্ধ করে দিয়েছি৷ 
 
এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার উজ জামান বলেন,  বিষয়টি শুনেছি। ট্যাগ অফিসারকে তদন্ত করতে বলেছি। চাল বিতরণে অনিয়মের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান