মগবাজারে বিস্ফোরণ : হাসপাতালে আরো একজনের মৃত্যু
রাজধানীর মগবাজারে বিস্ফোরণে আহত একজনের মৃত্যু হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার নাম ইমরান (২৫)। বুধবার (৩০ জুন) সকাল পৌনে ৭টায় মারা যান ইমরান। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।
মগবাজারের ওই বিস্ফোরণের ঘটনায় এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ জনে। রোববার ঘটনার দিনই ৭ জন নিহত হয়েছিলেন। গতকাল মঙ্গলবার ধ্বংসস্তূপের ভেতর থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়, আর আজ মারা গেলেন ইমরান নামে এই যুবক।
তিনি বলেন, মগবাজারের বিস্ফোরণের ঘটনায় তিনজন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে ইমরান হোসেন মারা গেছেন। তার শরীরের ৯০ শতাংশ পুড়েছিল।
ইমরানের বোন আইরিন বলেন, আমার ভাইয়া আর নাই। সে বেঙ্গল মিটের সেলসম্যান হিসেবে ২ বছর ধরে কাজ করছিল। তিন বছর হলো বিয়ে করে শান্তিনগরে থাকছিল ভাইয়া।
নিহতের বাবা আব্দুল মজিদ বলেন, আমার একটা ছেলে, একটা মেয়ে। ছেলেটা আমাকে ছেড়ে চলে গেল। সকালে আমার ছেলে না ফেরার দেশে চলে গেছে। আমার তো আর কিছু রইল না। কী নিয়ে বাঁচব?
জামান / জামান
মোহাম্মদপুরে সেই জমি দখলের চেষ্টা, হামলা-ভাঙচুর লুটপাটের ঘটনায় একাধিক গ্রেফতার
অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ড্যাবের চিকিৎসক সমাবেশ
মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার
সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক