ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

বোয়ালমারীতে সেফটিক ট্যাঙ্কে পড়ে একজনের মৃত্যু


জাকির হোসেন, বোয়ালমারী photo জাকির হোসেন, বোয়ালমারী
প্রকাশিত: ১৭-৭-২০২২ দুপুর ৪:২২
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর বাজারের গণেশ সাহার নবনির্মিত বিল্ডিংয়ের সেফটিক ট্যাংকে পড়ে বিল্লাল মল্লিক নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১৭ জুলাই) সকাল ১০টার দিকে ওই ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত বিল্লাল মল্লিক ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রামের লোকমান মল্লিকের ছেলে। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। 
 
বোয়ালমারী থানার ওসি আব্দুল ওহাব জানান, উপজেলার সাতৈর বাজারে গণেশ সাহার নতুন বিল্ডিংয়ের সেফটিক ট্যাঙ্কের ভেতরে কাজ করতে গিয়ে রাজমিস্ত্রি বিল্লাল মল্লিক পড়ে যান। এরপর তার সহযোগী ইসরাফিল তাকে উদ্ধার করতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
 
তিনি আরো বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

এমএসএম / জামান

লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার

লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু

মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত

গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার

রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা

যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন

নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত

রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়

চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার