শান্তিগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে আপ্লুত ভূমিহীনরা
সুনামগঞ্জের শান্তিগঞ্জে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় প্রধানমন্ত্রীর ঘর উপহার পেলেন আরো ৩৫ ভূমিহীন ও গৃহহীন পরিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার( ২১ জুলাই) সকালে দেশব্যাপি এ কার্যক্রমের উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা পরিষদ হলরুমে এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, এসিল্যান্ড সকিনা আক্তার, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রাইজুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভুঁইয়া, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খাঁন, সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ, আনসার ভিডিপি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ প্রমুখ।
অনুষ্ঠানের শেষে ৩য় পর্যায়ে ‘ক’ শ্রেণির আওতায় দুই শতাংশ জমি, দলিল নামজারির খতিয়ানসহ ৩৫টি ভূমিহীন পরিবারকে দুর্যোগ সহনীয় টেকসই আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এসব ঘরের চাবি হস্তান্তর করা হয়।
প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে আপ্লুত ভুমিহীনরা বলেন, জীবনেও কল্পনা করিনি এরকম ঘর পাব। আজ সেই কল্পনা বাস্তব করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন স্থায়ীভাবে মাথা গোঁজার ঠাঁই পেলাম। ছেলে-মেয়ে নিয়ে সুখে -শান্তিতে থাকতে পারব। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আল্লাহ দীর্ঘদিন বাঁচিয়ে রাখুক, তার জন্য প্রাণ ভরে দোয়া করি।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied