ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

হালদা নদীতে ডলফিনের মৃত্যুর মিছিল!


আমির হামজা, রাউজান  photo আমির হামজা, রাউজান
প্রকাশিত: ২১-৭-২০২২ বিকাল ৬:৫

উপমহাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে এক সপ্তাহের মধ্যে মরে ভেসে উঠেছে তিনটি গাঙ্গেয় ডলফিন। বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের আজিমেরঘাট এলাকায় এক দিনেরও কম সময়ের ব্যবধানে আরো একটি মৃত ডলফিন ভেসে ওঠে। ডলফিনটি প্রায় ৭ ফুট দৈর্ঘ্যের এবং এর ওজন ৬০ কেজি।

এর আগে গত বুধবার (২০ জুলাই) বিকেলে আজিমের ঘাট এলাকায় একটি, গত বৃহস্পতিবার  (১৪ জুলাই) রাউজান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গহিরায় হালদা সংযুক্ত খালে একটি মৃত ডলফিন ভেসে উঠে। গত ২০১৭ সাল থেকে এ পর্যন্ত ৩৮টি ডলফিনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন নদী বিশেষজ্ঞরা।

এ প্রসঙ্গে হালদা গবেষক অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন, এক সপ্তাহে তিনটি ডলফিনের মৃত্যু কখনো স্বাভাবিক মৃত্যু হতে পারেনা। বৃহস্পতিবার উদ্ধার হওয়া মৃত ডলফিনটি পচে যাওয়ায় মৃত্যুর কারণ জানা যায়নি। গত বুধবার উদ্ধার করা ডলফিনটি মৎস্য শিকারিদের জালে আটকা পড়ায় হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। ২০১৭ সালের আগে হালদায় ডলফিন মৃত্যু ঘটেনি, গত ৫ বছরে এ পর্যন্ত ৩৮টি অতি বিপন্ন প্রজাতির মিঠাপানির ডলফিন মরা গেছে হালদায়।

এমএসএম / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত