ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

বোয়ালমারীতে রাস্তা উচ্ছেদ করে ইট চুরির অভিযোগ


জাকির হোসেন, বোয়ালমারী photo জাকির হোসেন, বোয়ালমারী
প্রকাশিত: ২৩-৭-২০২২ দুপুর ১২:২০

উপজেলার ময়না ইউনিয়নের খরসূতী  গ্রামে একটি আধাপাকা সড়ক উচ্ছেদের পায়তারা করছেন স্থানীয় মোঃ আরশাদ শেখের পরিবার। এ লক্ষে রাস্তাটির অংশ বিশেষ ভেঙ্গে ফেলে শতাধিক ইট চুরি এবং সেখানে কলাগাছ লাগানোর অভিযোগ উঠেছে ঐ পরিবারটির বিরুদ্ধে। এলাকাবাসী সূত্রে জানাযায়,পশ্চিম খরসূতী-বেলজানী সংযোগ সড়ক নামে  পরিচিত রাস্তাটি মূলত একটি বহু পুরাতন হালট। এলাকার বিপুল সংখ্যক মানুষ দীর্ঘদিন ধরে হালটটি ব্যবহার করে আসছেন তাদের যাতায়াতের অতি প্রয়োজনীয় পথ হিসাবে। গুরুত্ব বিবেচনায় বছর দুয়েক আগে ৬ শত ফুট দৈর্ঘ্যের হালটটি  সংস্কার করে এর ২৭০ ফুট অংশ ফ্ল্যাট সলিং করা হয়। সরকারী হালট হিসাবে বেশ স্বস্তিতে   এতকাল এটি ব্যাবহার করে আসছিলেন এলাকাবাসী। কিন্তু পরবর্তী সময়ে মাপ-ঝোককালে রাস্তাটির পুরো জায়গা ব্যাক্তি মালাকানাধীন জমির আওতায় চলে যায়। পাশাপাশি এ হালটের বিপরীতে কাগজপত্রে কোন সরকারী হালটেরও  অস্তিত্ব অনুপস্থিত থাকে। ফলে এ সুযোগ লুফে নেন উক্ত আরশাদ শেখ। তিনি রাস্তার জমির মালিকানা দাবী করে সেটি দখলে নিতে মরিয়া হয়ে উঠেন এবং রাস্তাটি উচ্ছেদের পায়তারায় লিপ্ত হন। এরই অংশ হিসাবে সম্প্রতি আরশাদ শেখ সড়কটির অংশ বিশেষ ভেঙ্গে ফেলেন এবং শতাধিক সরকারী ইট চুরি করে সেখানে কলাগাছ রোপন করেন। শুধু তাই নয় সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী নাম ফলকটিও পিটিয়ে ভেঙ্গে ফেলে আরশাদের লোকজন। এ ঘটনায় পথচারী এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ ব্যাপারে জানতে চাইলে মোঃ সিরাজুল ইসলাম নামে একজন গ্রামবাসী বলেন,হালট বা সড়কটি অনেক পূরোন। বিপুল সংখ্যক জনগোষ্ঠী এর সুবিধা ভোগী। রাস্তাটিতে আমারও একশতক জমি রয়েছে। আরশাদ শেখ সহ এলাকার সকলের স্বার্থে ও সম্মতিতে রাস্তাটির উন্নয়ন কাজ হয়। গ্রাম্য রেশা-রেশীর জেরে আরশাদ এখন রাস্তার জমি ফেরত চাইছে। এটা অন্যায় ও অমানবিক। রাস্তা বন্ধ হলে বহু মানুষ যোগাযোগ বিড়ম্বনায় পড়বেন। তাছাড়া যেহেতু রাস্তায় সরকারী কাজ হয়েছে তাই ইচ্ছে করলেই তিনি সরকারী সম্পদের ক্ষতি করতে পারেননা। আরশাদ শেখের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,সড়কের সিংহভাগ জায়গা আমার ব্যাক্তিগত সম্পত্তি। অপরের স্বার্থে আমি একা কেন এত ক্ষতিগ্রস্ত হবো? ইটচুরি ও নাম ফলক ভাঙ্গার অভিযোগ অস্বীকার  করেন তিনি। এ বিষয়ে কথা বলার জন্য স্থানীয় ইউপি সদস্য মোঃ ইমদাদ হোসেনের মুঠোফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার