গানের পাখি সুর সম্রাজ্ঞী এমপি মমতাজের নামে ফুলের নামকরণ
মানিকগঞ্জ-২ আসনের (হরিরামপুর-সিংগাইর) সংসদ সদস্য মমতাজ বেগমের নামে শাপলা ফুলের নামকরণ করা হয়েছে। Nymphaea Momotaz নামের শাপলা ফুলের উদ্ভাবক হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের তানভীর আহমেদ। তিনি অনেকগুলো পদ্ম আর শাপলা ফুলের উদ্ভাবক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে পড়াশোনা শেষ করে হরিরামপুরের সুলতানপুরে দেশি-বিদেশি ফুলের বাগান করেছেন তিনি। দেশি-বিদেশি কয়েকশ প্রজাতির ফুল গাছ রয়েছে তার বাগানে। এবার গোলাপি+সাদা শাপলার মিশ্রণে নতুন রংয়ের শাপলা উদ্ভাবন করেছেন তিনি। শাপলার নামও দিয়েছেন মমতাজ।
তানভীর আহমেদ জানান, গত শুক্রবার হরিরামপুর-সিংগাইর এলাকার সম্মানিত এমপি মমতাজ বেগম তার বাগান পরিদর্শনে আসেন। এ সময় নানা জাতের শাপলা-পদ্মসহ দেশি-বিদেশি ফুল দেখে তিমি বিমোহিত হন। মমতাজ আপা বাগানে এসেছেন- এমন সংবাদ এটিএন নিউজের প্রধান বার্তা সম্পাদক সাংবাদিক মুন্নি সাহাকে জানান। এ খবর জানার মুন্নি সাহা একটি পরামর্শ দেন যে, তোমার তো অনেক নতুন জাতের শাপলা, পদ্ম উদ্ভাবন করা আছে। মমতাজের নামে একটা শাপলা বা পদ্মের নামকরণ করতে পারো। তখনই মমতাজ আপাকে এই মৌসুমের অনেকগুলো নতুন উদ্ভাবিত জাতের শাপলা, পদ্মের ছবি দেখান। আপা একটি শাপলা পছন্দ করেন। তখনই এর নামকরণ করি ‘মমতাজ’।
তানভীর আহমেদ আরো জানান, গানের পাখি মমতাজ আপার নামে ফুলের নামকরণ করা এটা একজন হাইব্রিডাইজার হিসেবে তার জন্য অনেক বড় পাওয়া। আপা অসাধারণ একজন মানুষ। শত ব্যস্ততার মাঝেও বাগান পরিদর্শনে এসেছেন, নিজে পদ্ম ফুটিয়েছেন। শাপলার ক্রসব্রিড করিয়েছেন। একজন বাগানি, তরুণ উদ্ভাবক হিসেবে মুহূর্তটা অসাধারণ ছিল।
মমতাজ বেগম বলেন, তানভীর আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেও চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হয়েছেন। তার বাগানে দেশি-বিদেশি ফুলসহ শত রকমের শাপলা, পদ্ম দেখে বিমোহিত হয়েছি। আমার নামে একটি শাপলা ফুলের নামকরণ করেছেন, এটা ভেবেই আমি এক ধরনের শিহরণ অনূভব করছি।আমি গর্বিত, আমি বিমোহিত।
এমএসএম / জামান
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
Link Copied