বশেমুরকৃবিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বরাবরের মতো জাতীয়ভাবে ২৩-২৯ জুলাই পর্যন্ত দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন হচ্ছে। মাৎস্যবিজ্ঞান অনুষদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বর্ণাঢ্য র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, স্কুলের ছাত্র-ছাত্রীদের সচেতনতা বৃদ্ধি ও সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপনের কর্মসূচি গ্রহণ করেছে।
র্যালি ও পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া, ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ ও মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এসএম রফিকুজ্জামান উপস্থিত ছিলেন।
ভাইস চ্যান্সেলর বলেন, মৎস্য সমৃদ্ধ প্রাচীনকাল হতেই বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমান সরকার সুনীল অর্থনীতির ওপর গুরুত্ব আরোপ করায় মৎস্য সমৃদ্ধ খাতে নিয়োজিত সকল পেশাজীবী অধিকতর লাভবান হচ্ছেন। মৎস্যসম্পদ রক্ষায় বর্তমান সরকারের কর্মসূচি বাস্তবায়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রফেসর তোফায়েল আহমেদ পরিবেশ দূষণ ও মৎস্যসম্পদ রক্ষার জন্য বর্তমান সরকারের গৃহীত কর্মসূচির ওপর গুরুত্ব আরোপ করেন।
মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এসএম রফিকুজ্জামান বলেন, মাৎস্যবিজ্ঞান অনুষদ ছাত্র-ছাত্রীদের যুগোপযোগী শিক্ষা প্রদানের মাধ্যমে জাতীয়ভাবে অবদান রাখছে। জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপনের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা শিক্ষা ও গবেষণায় আরো অনুপ্রাণিত হবে বলে মত প্রকাশ করেন তিনি।
এমএসএম / জামান
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার