ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

‘আল্লাহ’র জিকির-গুণবাচক নাম গাছে গাছে সাঁটানো!


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৫-২০২১ বিকাল ৫:৪৪

টাঙ্গাইলের ভূঞাপুরে আল্লাহ তা’লার জিকির ও গুণবাচক নাম গাছে গাছে সাঁটানো হয়েছে। এতে লেখা রয়েছে- আলহাদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার ও লা-ইলাহা ইল্লাল্লাহ-সহ আল্লাহ তা’লার অসংখ্য গুণবাচক নাম। শুধু তাই নয়, প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর বাণীও সাঁটানো হয়েছে। এমন দৃশ্য নজর কেড়েছে রাস্তায় চলাচলকারী মানুষের। আরবি ও বাংলায় লেখা আল্লাহ তা’লার গুণবাচক এমন বাণী পড়ছেন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 

স্থানীয়রা এমন উদ্যোগকে সাধুবাদ জানালেও অনেকেই আবার অসন্তোষ প্রকাশ করেছেন। তবে কে বা কারা এমন বাণী গাছে সাঁপিয়েছে তা জানেন না কেউ। স্থানীয়রা বলছেন, রাতের কোনো সময়ে কেউ না কেউ গুণবাচক নামগুলো গাছে সাঁটিয়েছে। কিন্তু এ নামগুলোর ফেস্টুনে কোনো সংগঠনের নাম উল্লেখ নেই। আবার কোনোটাতে লেখা থাকলেও পুরো নাম লেখা নেই।

সরেজমিন উপজেলার কয়েড়া, নিকরাইল, সিরাজকান্দি, সারপলশিয়া, পাথাইলকান্দি, টোলাজান কয়েড়া (নৌকা মোড়), রুহুলী, চর কয়েড়া, ফলদা, মাটিকাটা, নিকলা ও পৌর এলাকার বামনহাটা, ঘাটান্দি বিভিন্ন এলাকার গাছে বাণীগুলোর চিত্র রাস্তার দুপাশে দেখা যায়। এছাড়া গুণবাচক নামসংবলিত ফেস্টুন কম্পিউটার কম্পোজ করে সাঁটানো হয়েছে। ঝড়-বৃষ্টি থেকে ফেস্টুনগুলোকে বাঁচাতে করা হয়েছে লেমেনেটিং।

পথচারী আল আমীন বলেন, সকালবেলা এই রাস্তা দিয়ে হেঁটে বাড়ি যাই এবং বাজারে আসি। যাওয়া-আসার সময় গাছে টাঙানো আমাদের প্রিয় নবীর বাণীগুলো পড়ি। এতে আমার ভালো লাগে ও সওয়াব পাওয়া যায়। ইজিবাইকচালক আনোয়ার বলেন, আমি আরবি পড়তে জানি না। তবে বাংলায় লেখা বাণীগুলো পড়তে পারি। এখান থেকে পড়ে আমি অনেকগুলো মুখস্থ করে নিয়েছি।

স্থানীয় যুবক হুমায়ন বলেন, সড়কের দুই পাশের গাছগুলো পরিবেশবান্ধব। সেই সঙ্গে গাছে গাছে আল্লাহর জিকির লেখা দেখামাত্র আল্লাহকে স্মরণ হয়। প্রতিদিন সকালে সড়কের পাশে হাঁটা হয়। তাই ফেস্টুন দেখলেই জিকির করি। এখন জিকির অভ্যাসে পরিণত হয়েছে।

এ বিষয়ে ভূঞাপুর উপজেলা ইমাম পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি শহিদুল ইসলাম ভূঞাপুরী জানান- গাছে গাছে আল্লাহর নাম সাঁটানোর বিষয়ে আমি জানি না। যারা এ কাজগুলো করেছে তা অবশ্যই প্রশংনীয় এবং যারা পাঠ করবেন তারাও সওয়াব পাবেন। এ পাঠগুলো যে কোন সময় পড়া যায়, এতে কোনো ক্ষতি নেই। তবে এমন কাজের বিষয়ে আমার সাথে কেউ আলোচনা করেনি।

টাঙ্গাইল জেলা শাখার জাতীয় মুফাসসির পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ সাখাওয়াত হুসাইন বলেন, রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন গাছে আল্লাহর জিকির ও গুণবাচক নামগুলো চোখে পড়েছে। তবে কে বা কারা এই বাণীগুলো টাঙিয়েছে তা জানি না। তিনি আরো বলেন, যারা লাগিয়েছে নিঃসন্দেহে এটি একটি মহৎ কাজ। তারা যদি সৎ উদ্দেশ্যে কাজগুলো করে থাকেন অবশ্যই সওয়াব পাবেন এবং যারা পড়বেন তারাও সওয়াব পাবেন।

 

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার