ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কঠোর বিধিনিষেধে ফাঁকা কয়রার রাস্তা   


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ১-৭-২০২১ বিকাল ৭:৩৬

করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সরকার ঘোষিত ৭ দিনের কঠোর বিধিনিষেধ বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে শুরু হয়েছে। তবে অন্যদিনের তুলনায় বেশ ফাঁকা খুলনার কয়রা উপজেলা সদরসহ উপজেলার বিভিন্ন স্থানের রাস্তাগুলো। কয়রা সদর ও উপজেলার প্রধান সড়কগুলোতে কোনো গণপরিবহন চলতে দেখা যায়নি। বন্ধ ছিল দোকানপাট। তবে রাস্তায় সামান্যসংখ্যক ব্যাটারিচালিত ভ্যান ও মানুষের চলাচল দেখা গেছে।

উপজেলা সদর, কালনা বাজার, ৪ ও ৫নং কয়রা, আমাদী বাজার, উপজেলা হাসপাতাল রোড, গিলাবাড়ী, মসজিদকুড় মোড়, বাসস্টান্ড, সহ বিভিন্ন রাস্তা  ছিল ফাঁকা। ওইসব এলাকার দোকানপাট বন্ধ ছিল। তবে ব্যাটারিচালিত ভ্যান ও সীমিত আকারে ব্যক্তিগত গাড়ি চলতে দেখা গেছে। বিভিন্ন মোড়ে ও রাস্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল দেখা গেছে। পুলিশের পাশাপাশি  উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে দেখা গেছে। পুলিশ বিভিন্ন চেকপোস্টে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করছে- জরুরি প্রয়োজনে অনেকে বের হয়েছেন কি-না।

এছাড়াও বিভিন্ন পেশায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, ব্যাংক, গণমাধ্যমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের প্রতিষ্ঠানের যানবাহনে অথবা পরিচয়পত্র নিয়ে বের হতে দেখা গেছে। কয়রা থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জন ও যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করছেন। জরুরি প্রয়োজনে যারা সড়কে বেরিয়েছেন তাদের মুখোমুখি হতে হচ্ছে পুলিশের জিজ্ঞাসাবাদের। জনসাধারণের মুখে শতভাগ মাস্কের দেখা মেলে।

করোনা ভাইরাস সংক্রমণের ‍ঊর্ধ্বগতি ঠেকাতে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে শুরু হওয়া এই কঠোর বিধিনিষেধ চলবে আগামী ৭ জুলাই পর্যন্ত। এ সময়ে জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে বের হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে কয়রা উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে।

জামান / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার