ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

মগবাজারে বিস্ম্ফোরণে নিহত বেড়ে ১১ 


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৭-২০২১ দুপুর ১:২

রাজধানীর মগবাজারে বিস্ম্ফোরণের ঘটনায় আরও দু’জনের মৃত্যু হয়েছে। তারা হলেন নুরুন্নবী ও মো. রাসেল। গতকাল বৃহস্পতিবার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে বিস্ম্ফোরণের ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১১-তে।

গত রোববার সন্ধ্যায় মগবাজার আউটার সার্কুলার রোডের পাশে তিনতলা ভবনে ভয়াবহ বিস্ম্ফোরণ ঘটে। এতে ঘটনার দিন ছয় জন প্রাণ হারান। আহত হন কয়েকশ মানুষ। এর মধ্যে বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। গত মঙ্গলবার ঘটনাস্থলের ইটের স্তূপ সরিয়ে ওই ভবনের তত্ত্বাবধায়ক হারুন অর রশীদের লাশ পাওয়া যায়। গতকালের দু’জন নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চারজন।

গতকাল ভোরে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ভ্যানচালক নুরুন্নবীর মৃত্যু হয়। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। ঘটনার সময় তিনি ওই ভবনের সামনে ভ্যান নিয়ে যানজটে আটকা পড়েছিলেন। তার বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর গ্রামে। তিনি ঢাকায় এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল এলাকার একটি মেসে থাকতেন।

দুপুরে একই হাসপাতালে মারা যান রাসেল। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বরুয়াল এলাকায়। তিনি ওই ভবনের নিচতলায় বেঙ্গল মিটের বিক্রয়কেন্দ্রে কাজ করতেন।

প্রীতি / প্রীতি

মোহাম্মদপুরে সেই জমি দখলের চেষ্টা, হামলা-ভাঙচুর লুটপাটের ঘটনায় একাধিক গ্রেফতার

অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ড্যাবের চিকিৎসক সমাবেশ

মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার

সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ