ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

রাজধানীতে থেমে থাকা বাসে হঠাৎ আগুন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৭-২০২১ দুপুর ১০:২২

রাজধানীর রামপুরা ব্রিজের ওপর থেমে থাকা ভিক্টর ক্লাসিক নামে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।

শনিবার সকাল ৭টা ১০ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার কামরুল হাসান।

তিনি বলেন, আমরা সকাল ৭টা ১০ মিনিটে রামপুরা ব্রিজের ওপরে বাসে আগুন লাগার খবর পেয়েছি৷ খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রাথমিকভাবে বাসটি ভিক্টর ক্লাসিক পরিবহন বলে জানা গেছে।

এ বিষয়ে হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক নিয়াজ বলেন, লকডাউনের কারণে গণপরিবহন বন্ধ থাকায় রামপুরা ব্রিজ এলাকায় অনেকগুলো বাস পার্কিং করা আছে। এর মধ্যে একটি বাসে আগুন লাগে। আগুন ৭টা ৪০ মিনিটে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

আগুন লাগার কারণ কি প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রতিটি বাসেই পরিবহনের স্টাফরা রাতে ঘুমান। ধারণা করা হচ্ছে কয়েল বা সিগারেটের আগুন থেকে এ ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় বাসের এক স্টাফকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হচ্ছে। ঘটনাস্থলে থাকা আমাদের টিম থানায় এলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

প্রীতি / প্রীতি

তুরাগে শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডুয়াপসের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত

যাত্রাবাড়ীতে সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে পুলিশ বক্সে হেনস্তা

শাহজালালে লাগেজের লাইভ নজরদারি, বসানো হলো ৩২ ক্যামেরা

হানিফ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট

কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ

ফিরোজ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট

ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা

মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।

সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির

বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান

সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!