বোয়ালমারীতে আসামীর ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত
ফরিদপুরের বোয়ালমারীতে আসামী ধরতে গিয়ে এক পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন। মাদক সহ একাধিক মামলার পলাতক আসামী সুমন মিয়া কুপিয়ে জখম করে বোয়ালমারী থানার এস আই মামুন ইসলামকে।
গত মঙ্গলবার রাতে স্থানীয় ওয়াবদা মোড়ে পানি উন্নয়ন বোর্ডের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আসামী সুমন মিয়া বোয়ালমারী পৌর সদরের কামারগ্রাম নিবাসী মোঃআবু মিয়ার ছেলে। তার নামে জেলার নগরকান্দা থানায় ৩০২/২০১/৩৮০ ধারার মামলার এবং গোপালগঞ্জ জেলায় জিআর পরোয়ানা ভুক্ত ৯৩/১৭১ এর মামলা রয়েছে। এ মামলায় সুমনের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে আদালত। এসআই মামুন ইসলাম ওয়ারেন্ট ভুক্ত আসামী সুমনকে গ্রেফতার করতে মঙ্গলবার রাত ৭টায় ফোর্স নিয়ে পৌরশহরের জর্জএকাডেমি স্কুলের সামনে অবস্থান করেন। আসামী পুলিশের অবস্থান টের পেয়ে দৌড় দিয়ে পালিয়ে যেতে চায়। এসময় পুলিশের এসআই মামুন ইসলাম তার পিছু নেন। ওয়ারেন্ট ভুক্ত আসামী পালানোর জন্য ওয়াবদা মোড়ের পানি উন্নয়ন বোর্ড অফিসের পুকুরে ঝাঁপ দিয়ে ওয়াল টোপকে পাটের খেতে পালিয়ে যাওয়ার সময় পুলিশের এসআই তাকে ঝাপটে ধরে। তখন আসামী পুলিশের এসআইকে বেধরক মারপিট করে কামড়িয়ে গুরুত্বর আহত করেন। এসময় এসআই মামুন ইসলাম থানায় ফোন করলে অতিরিক্ত পুলিশ এসে আসামীকে গ্রেফতার করেন, এবং পুলিশের এসআইকে গুরুত্বর আহত অবস্থায় এবং আসামীকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
গুরুত্ব আহত পুলিশের এসআই মামুন ইসলাম বলেন, ওয়ারেন্টভুক্ত আসামী জর্জএকাডেমি স্কুলের কাছে অবস্থান করছে খবর পেয়ে তাকে ধরতে ফোর্স নিয়ে গেলে আসামী পালিয়ে যেতে চায়। তখন তাকে ধাওয়া দিলে অন্য পুলিশ সদস্যরা আমাকে ও আসামীকে হারিয়ে ফেলে। তখন আসামী আমার ওপর ক্ষিপ্ত হয়ে হামলা চালায়। আসামীর হাতে হাত কড়া লাগাতে গেলে তার কাছে থাকা ছুরি দিয়ে আমার মুখে আঘাত করে। মুখ সরিয়ে ফেললে দুই ঠোঁট হালকা কেটে যায়, এবং তার কাছে থাকা লাঠি দিয়ে শরীরে বিভিন্ন স্থানে আঘাত করে। তার পরে আসামীর হাতে হাত কড়া লাগানো হয়। পুলিশের কাজে বাঁধা ও হামলার করার কারণে তার নামে মামলা প্রকৃয়াধীন রয়েছে।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী সুমন অনেক ধ্রæত। সে একাধিক মামলার আসামী তার নামে বোয়ালমারী থানায়ও মাদক মামলা রয়েছে। ওয়ারেন্ট ভুক্ত ওই আসামীকে গ্রেফতার করতে গেলে আসামী এবং পুলিশের এসআই’র ধস্তাধস্তি হয়। এসময় আসামী পুলিশের এসআইকে আঘাত করে পালাতে যায়। তখন অতিরিক্ত পুলিশ ঘটনা স্থলে গিয়ে আসামীকে গ্রেফতার করেন। পুলিশের এসআইকে চিকিৎসার জন্য হসপিটালে ভর্তি করা হয়। ধস্তাধস্তির কারণে আসামীও অসুস্থ হয়ে পড়লে তাকে সুস্থ করে বুধবার দুপুরে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
Link Copied