উপেক্ষিত স্বাস্থ্যবিধি
বিধিনিষেধ অমান্য করে মিলল হরিরামপুরের ঝিটকা হাট
মানিকগঞ্জের হরিরামপুরে করোনার সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যেই বসেছে ঝিটকা হাট। উপজেলার বিভিন্ন এলাকা ও চরাঞ্চল হতে কয়েক হাজার মানুষের আগমন ঘটেছে। হাটে মানা হচ্ছে না কোনো প্রকার স্বাস্থ্যবিধি, অনেকের মুখে নেই মাস্ক। ফলে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। শনিবার (৩ জুলাই) ভোর থেকেই বসেছে হাট। হাটে উপজেলার বিভিন্ন এলাকাসহ পার্শ্ববর্তী জেলা থেকে হাজারো মানুষের সমাগম ঘটেছে।
সরেজমিন দেখা যায়, হাটে গাদাগাদি করে ছিল ক্রেতা-বিক্রেতার অবস্থান। অধিকাংশ মানুষের মুখেই ছিল না মাস্ক, উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। হাট উপলক্ষে ঝিটকা বাজারের বেশিরভাগ দোকানই ছিল খোল।
উপজেলার গোড়াইল থেকে হাটে আসা সেলিম বলেন, মাস্ক আনতে ভুলে গেছি। পার্শ্ববর্তী ফরিদপুর জেলা থেকে ঝিটকা হাটে আসা ইউছুব বরকন্তাজ বলেন, হাট করা দরকার তাই এসেছিলাম। তার মুখেও ছিল না মাস্ক। হাট বসবে এমন খবর জেনেই তিনি হাটে এসেছেন বলে জানান।
উপজেলার পদ্মার চরাঞ্চল সেলিমপুর, নটাখোলা, হরিহরদিয়া, হালুয়াঘাট থেকে অন্তত ২০টি ট্রলার যাত্রী ভর্তি করে হাটে এসেছে। প্রতিটি ট্রলারে ১০০ থেকে ২৫০ জন এসেছে বলে জানান ট্রলারচালকরা।
এমন একটি ট্রলারে সেলিমপুর চর থেকে হাটে এসেছেন সেলিমা বেগম।পার্শবর্তী জেলা রাজবাড়ী থেকে হাটে এসেছেন দিরাজ। জানতে চাইলে তিনি বলেন, "লকডাউন দেখতে আসছি।"এ ব্যাপারে ঝিটকা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সেন্টু বলেন, আমরা মাইকিং করে হাট না বসাতে সবাইকে অনুরোধ করেছি। এতে কাজ না হওয়ায় প্রশাসনকে জানিয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম মুঠোফোনে বলেন, আমি হাটে যাচ্ছি। গিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছি।
এমএসএম / জামান
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
Link Copied