আত্মহত্যা প্রতিরোধে সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন আবশ্যক
কিছুদিন পূর্বে বরিশালে এক তরুণী ‘সব প্রস্থান বিদায় নয়’ লিখে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন। আবার আজকে ‘ছাত্রকে বিয়ে করা কলেজ শিক্ষিকা’ আত্মহত্যা করেছেন। আসলে এর মূলে কী রয়েছে? একটু দেখা যাক। আমি বরিশালের সেই তরুণীর বিগত কিছু পোস্ট দেখেছি, যেখানে তিনি সামাজিক বৈষম্য, বর্ণবাদ ও অবহেলার স্বীকার। তিনি এক পোস্টে তার অর্থ থাকলে প্লাস্টিক সার্জারি করে ফর্সা হওয়ার ইচ্ছা পোষণ করেছেন। এক পোস্টে লিখেছেন চলে যাওয়ার সংখ্যা ৩৮ অন্য পোস্টে লিখেছেন বর্ণবাদ নিয়ে। মূলত নানাভাবে তিনি সামাজিক বৈষম্যের শিকার হয়েছেন।
অন্যদিকে শিক্ষিকা আত্মহত্যার পিছনেও প্রাথমিকভাবে সামাজিক সমালোচনার কথা জানা যায়। আসলে আমরা মানুষ হিসেবে এমন কেনো?- মূখে সবাই সাম্য-মানবিকতা আর মনুষ্যত্ব মূল্যায়নের কথা বলি বাস্তবে তা বিপরীত। আমরা দেখি করি তার রূপ সৌন্দর্য, দেখি সামাজিক অবস্থান। আর সেগুলো আমাদের প্রত্যাশার সাথে মিললে ভালো নয়তো সমালোচনার ঝড়। এমন তো হওয়া উচিত নয়।
যেমন সামাজিকভাবে উচিত নয়, তেমনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও উচিত নয়। আমাদের নবী (সা.) কিন্তু ২৫ বছর বয়সে ৪০ বছরের নারীকে বিয়ে করেছিলেন। তখনকার সময়ের মানুষ তো এভাবে বিচার করা বা সমালোচনা করেনি। দেশের সংবিধান বলেও তারা অপরাধ করেনি। আপনি আমি সমালোচনা করার কে? আল্লাহ যাকে যেমন ইচ্ছা সৃষ্টি করেছেন- আপনি আমি সমালোচনা করার কে? আপনার আমার তো নিয়ন্ত্রণ করার সুযোগ নেই, তাহলে সমালোচনা কেন? আত্মহত্যা কে উৎসাহ দেওয়া হয়নি। আত্মহত্যা মহাপাপ বরং সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য উৎসাহিত করা হয়েছে।
সুতরাং, আসুন দৃষ্টিভঙ্গি বদলাই, ধর্মীয় মূল্যবোধের জীবন গড়ি, সমালোচনা পরিহার করি, মানুষে-মানুষে ভেদাভেদ দূর করি। তার রূপে নয় মনুষ্যত্ব দিয়ে বিচার করি। সাম্য সম্প্রতি ও আত্মমর্যাদার সমাজ গড়ি, যা আত্মহত্যা প্রতিরোধের বড় একটা হাতিয়ার হতে পারে।
এমএসএম / এমএসএম
শিক্ষানীতির বড় ঘাটতি হচ্ছে ব্যবস্থাপনা
বেগম খালেদা জিয়া : সাহস, সংগ্রাম ও নেতৃত্বের প্রতিচ্ছবি
স্মরণে গোলাম সারওয়ার: আদর্শ সাংবাদিকতার এক অনির্বাণ শিখা
বিদ্যুৎকেন্দ্র আছে, বিদ্যুৎ নেই: বাংলাদেশের লোডশেডিং সংকটের আসল কারণ কোথায়?
রাজনৈতিক স্থিতিশীলতা ও দেশের স্বার্থে নির্বাচিত সরকারকে পূর্ণ মেয়াদে দায়িত্ব পালনের সংস্কৃতি গড়ে তুলতে হবে
সমুদ্রের সম্পদ থেকে শিল্পায়ন: মাতারবাড়ী–মীরসরাই করিডোরে বাংলাদেশের নতুন অর্থনৈতিক দিগন্ত
হজ প্যাকেজ ২০২৭: সাশ্রয়ী ও প্রবাসীবান্ধব হজ
রাষ্ট্র ও নাগরিকের যৌথ উদ্যোগেই দেশ এগিয়ে যায়
তারেক রহমানের নতুন রাজনৈতিক দর্শন: উসকানির জবাবে পেশিশক্তি নয়, ধৈর্য ও শৃঙ্খলা!
টেকসই উন্নয়নের জন্য সুশাসন, জবাবদিহিতা ও দুর্নীতি নিয়ন্ত্রণ অপরিহার্য
গুরু পূর্ণিমা: ঐতিহ্য, ইতিহাস ও গুরু-শিষ্য পরম্পরার মাহাত্ম্য
ঢাকা শহরের বর্জ্যজনিত দুর্ভোগ প্রশমনে কার্যকর পদক্ষেপ প্রয়োজন
স্বাগতম অ্যান্ডি বার্নহাম বিদায় কিয়ার স্টার্মার
Link Copied