অ্যাম্বুলেন্স-মিনিট্রাক কেড়ে নিল মা-মেয়েসহ ৫ জনের প্রাণ
ক্যান্সারের রোগী নিয়ে অ্যাম্বুলেন্সে করে চট্রগ্রাম থেকে সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল যাচ্ছিলেন অ্যাম্বুলেন্সের যাত্রীরা। পথিমধ্যে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতীর হাতিয়া নামক এলাকায় পৌঁছলে সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা একটি মাছভর্তি মিনিট্রাকের ধাক্কায় কবলে পড়ে অ্যাম্বুলেন্সটি। এ সময় মা-মেয়েসহ ঘটনাস্থলে তিনজনের প্রাণহানি ঘটে। এতে আহত হন বেশ কয়েকজন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানে আহতদের মধ্যে দুজনের মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেঁড়ে দাঁড়ায় পাঁচজনে৷ এতে আহতদের সংখ্যা কমে দাঁড়ায় ছয়জনে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- অ্যাম্বুলেন্সের চালক সিরাজগঞ্জের উল্লাপাড়ার চালা গ্রামের আল মামুনের ছেলে সাদ্দাম হোসেন (২৯), ক্যান্সার আক্রান্ত চট্টগ্রাম ইপিজেডের ত্রিপোর্ট এলাকার মোকসেদের স্ত্রী ফরিদা (৩৬), নিহত ফরিদার মেয়ে মারিয়া আক্তার (১৫), একই এলাকার ইলিয়াসের স্ত্রী এবং নিহত ফরিদার আত্মীয় ফেরদৌসী বেগম (৪০), চালকের সহকারি ও সিরাজগঞ্জের সলঙ্গা থানার রানীনগর গ্রামের রাজ্জাক মণ্ডলের ছেলে জুয়েল (২৮)।
আহতরা হলেন- মাছ ব্যবসায়ী আল-আমিন (৩৫), নুর রহমান (৪৫) অজ্ঞাত পরিচয়, শেরপুরের নকলা উপজেলার রুহা বেপাড়ীপাড়া এলাকার বাসিন্দা মারফত (২৮), গাজীপুরের জয়দেপুর উপজেলার দীঘিরচালা গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে কবির (৪০), বাদশা (২০) ও রায়হান (২২)।
জানা গেছে, শুক্রবার রাতে চট্টগ্রামের আগ্রাবাদ থেকে কেমোথেরাপি দেয়ার জন্য সিরাজগঞ্জের এনায়েতপুর হাসপাতালে যাচ্ছিল ক্যান্সারের রোগীরা। পরে শনিবার সকালে অ্যাম্বুলেন্সটি ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়া নামক এলাকায় পৌঁছলে সিরাজগঞ্জ থেকে আসা মাছবাহী একটি মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন তিনজন৷ আহত হন বেশ কয়েকজন। এদের মধ্যে হাসপাতালে দুজনের মৃত্যু হয়।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied