ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

উপজেলা রক্ষা বাঁধে ধস


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ৩-৭-২০২১ বিকাল ৫:৪৬
মৎস্য শিকারিদের হঠকারিতা ও নিয়মিত উৎপাতে হুমকিতে পড়েছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা ভাঙন রক্ষা বাঁধ। উপজেলার বয়রা, হারুকান্দি ও রামকৃষ্ণপুর ইউনিয়নের প্রায় ৮ কি.মি এলাকায় ফ্লাড অ্যান্ড রিভার রিস্ক ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় পদ্মার বাম তীরে পদ্মা ভাঙন রক্ষা বাঁধ নির্মিত হয়েছে। এ বাঁধের আন্ধারমানিক খালপাড় বয়রা, দাশকান্দি বয়রা, দড়িকান্দি, রামকৃষ্ণপুর ইউনিয়নের বকচর, আলগীচর, জগন্নাথপুর, রামকৃষ্ণপুর, হারুকান্দি ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর, হারুকান্দি এলাকায় পানি উন্নয়ন বোর্ডের জিওব্যাগ কেটে চায়না দোয়ারি (জাল), সাধারণ দোয়ারি ও জিওব্যাগে বাঁশ দিয়ে গর্ত করে ভেসাল (মাছ ধরার জাল) স্থাপন করায় বাঁধ চরম হুমকির মুখে পড়েছে। 
 
এছাড়া পদ্মাপারের কিছু অসচেতন লোকজন বাঁধের জিওব্যাগ কেটে ফসলের পালা ঢেকে রেখেছে, কেউ বাড়িতে ব্যবহার করছে, কেউ মৎসা শিকারে ব্যবহার করছে, কেউ আবার নৌকার ছইয়ের কাজে ব্যবহার করছে। এরই মধ্যে বাঁধের আন্ধারমানিক বাজার এবং খালপাড় বয়রা এলাকায় হরিরামপুর রক্ষা বাঁধের কয়েক জায়গা ধসে পড়েছে।
 
সরেজমিনে দেখা যায়, বয়রা, হারুকান্দি এবং রামকৃষ্ণপুর ইউনিয়নের প্রায় ৮ কি.মি এলাকার বাঁধ এলাকায় পদ্মায় হাজার হাজার চায়না, সাধারণ দোয়ারি এবং ভেসাল রয়েছে। বাঁধের উপরের জিওব্যাগে গর্ত করে ভেসাল দিয়েছে।
 
এম এ রাজ্জাক আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিমল সরকার বলেন, কয়েক দিন আগে পদ্মাপাড় ঘুরতে গিয়েছিলাম।  সেখানে জেলেদের অনেকগুলো জিওব্যাগ কেটে চায়না জাল পেতে রাখতে দেখেছি। পদ্মার ভাঙন রোধে জিওব্যাগ ফেলা হয়েছে। জেলেদের কারণে বাঁধ হুমকির মুখে। 
 
আন্ধারমানিক ট্রলার ঘাটের মাঝি হাশেম জানান, বাঁধের জিওব্যাগ কেটে চায়না দোয়ারি (জাল), সাধারণ দোয়ারি ও জিওব্যাগে বাঁশ দিয়ে গর্ত করে ভেসাল (মাছ ধরার জাল) দেয়ায় বাঁধ হুমকির মুখে পড়েছে। 
 
বয়রা ইউপি চেয়ারম্যান মো. জাহিদুর রহমান তুষার ও হারুকান্দি ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চুন্নু বলেন, বাঁধের বস্তায় গর্ত করে চায়না দোয়ারি এবং ভেসাল দেয়ায় বাঁধ হুমকির মুখে পড়েছে। বারবার জেলেদের নিষেধ করার পরও তারা শুনছেন না। গত বছর উপজেলার মাসিক সমন্বয় সভায় প্রশাসনকে বিষয়টি জানিয়েছেন বলেও জানান তারা।
 
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম মোবাইলে জানান, বাঁধের জিওব্যাগ কেটে জাল বেঁধে রেখে জেলেরা মাছ ধরছে এমন খবর জেনেছেন। কিছুক্ষণের মধ্যে এ ব্যাপারে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান।

এমএসএম / জামান

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ