ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কয়রা-পাইকগাছায় চালু হচ্ছে ‘আক্তারুজ্জামান বাবু অক্সিজেন ব্যাংক‍’


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ৩-৭-২০২১ বিকাল ৬:১১
‘মুমূর্ষু রোগী প্রয়োজনে হাত বাড়ালেই পাবে অক্সিজেন সেবা’ এই স্লোগান নিয়ে খুলনার কয়রা-পাইকগাছায় সংসদ সদস্যের উদ্যোগে চালু হচ্ছে ‘আক্তারুজ্জামান বাবু অক্সিজেন ব্যাংক‍’। শনিবার (৩ জুলাই) দুপুরে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ মো. আক্তারুজ্জামান বাবুর উদ্যোগে এ জরুরি সেবা চালু করার প্রস্তুতি হিসেবে ১৬টি অক্সিজেন সিলিন্ডার পাইকগাছায় পৌঁছেছে। 
 
মুমূর্ষু রোগীর জন্য অক্সিজেন সিলিন্ডারের পাশাপাশি ৫০ হাজার মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থাও করেছেন সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। আক্তারুজ্জামান বাবুর অর্থায়নে ১৬টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে এই সেবা কার্যক্রমে পাইকগাছা ও কয়রা উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সার্বিক তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করবেন ছাত্রলীগের নেতাকর্মীরা। হটলাইন নম্বরে ফোন করলে ছাত্রলীগের কর্মীরা মুমূর্ষু রোগীর বাড়িতে অক্সিজেন পৌঁছে দেবেন।
 
পর্যায়ক্রমে প্রয়োজনের তাগিদে এই কার্যক্রমে আরো অক্সিজেন সিলিন্ডার যুক্ত হবে বলে জানিয়েছেন সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু ।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার