ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম ও তার সহধর্মিণী করোনায় আক্রান্ত
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম অ্যাডভোকেট ও তার সহধর্মিণী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছা. নার্গিস আক্তার করোনায় আক্রান্ত হয়েছেন। রোবার (৪ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম অ্যাডভোকেট নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনা ভাইরাসে আক্রান্ত চেয়ারম্যান আব্দুল হালিম অ্যাডভোকেট মুঠোফোনে জানান, তিনি ও তার সহধর্মিণী করোনায় আক্রান্ত হয়েছেন। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নেবেন বলে জানান তিনি। এছাড়াও তার ও সহধর্মিণীসহ পরিবারের সকলের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহী উদ্দিন আহমেদ মুঠোফোনে জানান, গতকাল শনিবার (৩ জুলাই) মোট ৫৮টি নমুনা দেয়া হয়েছিল। তার মধ্যে উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম অ্যাডভোকেট ও তার সহধর্মিণীসহ মোট ১৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
তিনি আরো জানান, জেলার অন্যান্য উপজেলার চেয়ে আমাদের এ উপজেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি খুবই কম। তবে করোনা রোধে সবাইকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে সতর্কতার সাথে চলার আহ্বান জানান তিনি।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied